Posts

Showing posts from January, 2021

মানবজীবন বণ্টন - অর্ক আশফাক

Image
  আপনেও চেনেনা নিজের লোককে - যদি পকেট থাকে ফাঁকা, করে দিবে সব কাজ, একে ওকে যদি থাকে সাথে মোটা টাকা! গরিবের ঘাড় চুষতে চুষতে, দাঁত হয়েছে আখাম্বা; তোর পাঁজরও ভাঙবে, জানবি যেদিন আখেরি চাহার সোম্বা... কতই করলি পাপ দুনিয়ায়... মোচন করলি কি ? সাহায্যে ঘুরাস মুখ, তবে তুই - সুদ ছাড়লি কি ? কিছু না কিছুর নেশা আছেই; আছে বাপের টাকা ! কাজ করাবি সবাইকে দিয়ে শুধু দেয়ার বেলায়ই ন্যাকা ?? প্রাপ্য টাকা মেরে দিয়ে কাজের মূল্য দেখাস? সেই কাজই তুই কমে পেলে ন্যায্য মূল্য শেখাস ? গাহি সাম্যের গান... গেয়েও তুমি চুরি কর ত্রাণ ?!! তোমার একটা কথায় হতো জীবন বেহেস্তের বাগান, তবু কোথায় তোর দু'কান? তুমি কেমনতর প্রাণ? পাগল ছাগল খায় যে দেখ্‌ সাত রাজার ধন!!! আর সেই ধনের পিছে ছুটছে শত পা-চাটা বেঈমান স্বজন! এ কেমন বিচার, মহাজন? তোর নামে কেচ্ছা রটে ?? রটলে বলিস মিথ্যে! আর আমার নামে রটলে আমার বিচার করিস, বিটলে ?? তোর বাপ ছিল রে ক'জন? জন্ম তোর ছিলনা ভালো - তাতে নাইকো মোটেই দ্বন্দ্ব, মৃত্যুও তোর কালো, পাবিনা শান্তি নামক ছন্দ !! তোরাই মালিক, বাদশাহ নামদার, তোরাই জমিদার, অর্থ, ক্ষমতা, লোকবলে যে করিস না ড্যাম কেয়ার ! রন্...

হারালাম তাকে - অর্ক আশফাক

Image
  আমি হারালাম তাকে, যাকে পেয়েছিলাম জীবনের বাঁকে; সমস্ত ছল চাতুরীর উর্ধ্বে থেকে, কোনো অব্যক্ত ভালোবাসার ফাঁকে! তাকে রেখেছিলাম দু'নয়নের পরে, ভেবেছিলাম সব জানিয়ে দিবো তারে; কে জানত, জানালেই সব যাবে হারিয়ে, ভালোবাসা, আকর্ষণ সবই দেবে তাড়িয়ে? ভালোবাসার মৃত্যু হয় পয়সার অভাবে, তাই গরীবের কখনও ভালোবাসতে নেই; ভালোবাসতে গেলে মাল থাকা লাগে পকেটে, শুধু মাথার মালের কোনো মূল্য যে নেই!! কত বড়লোক, কত ধনী আসে শত শত ঝামেলা নিয়ে, তারাও কিন্তু পিছু-পা হয়, কোনো কারণে বা অকারণে; সকল ক্ষমতা হাতে নিয়েও তারা পায়না ভালোবাসা, মিছেমিছি কিছু কারণ দেখিয়ে, কিনে ফেলে হতাশা! আর ওদিকে কত গরীব ঘরের শত শত মেধাবী ছেলে, টাকার অভাবে দায়িত্বের তরে, স্বপ্নের গলা টিপে ফেলে; তাদের ভালোবাসতে নেই গো, ভালোবাসা মহা পাপ! ভালবাসা শুধু তাদেরই মানায়, যাদের আছে বড়লোক এক বাপ!! আমিও হারালাম ভালোবাসাকে, শত দায়িত্বের ভরে, জীবন যাপন, অস্তিত্ব জ্ঞাপন আর শুধু বেঁচে থাকার তরে; ভালোবাসা উচিত তাদেরই, যাদের পকেট থাকে ফুলে ফেঁপে, আমিও কষ্ট করে বানাবো সম্পদ, দিলাম ভালবাসার গলা টিপে!!!

অবিরাম জীবন - অর্ক আশফাক

Image
  জীবনের প্রতি উৎসাহহীন, চোখ খুঁজে চলে, যা কিছু রঙিন; একাকী হলেও এই জীবনযুদ্ধ, থেমে থাকেনা রে, রাম কি বুদ্ধ; হোক বিশ্বাস আল্লাহ / ঈশ্বরে... ওহ, ভগবান? নাম যাই হোক না'রে! সকল মানুষই রয়েছে সমকালীন এ যাত্রায়, কেউ আগে-পিছে, কেউ হেঁটে, আর কেউ বুঝি সাঁতরায়!!! জীবন যেভাবে যাচ্ছে যাক না, মনের মত শুধু কিছু হয়? হোক না!! তবুও জীবন যাচ্ছে কেটে, সবখানে ঠেকে ঠেকে! আমার স্বপ্ন ডুবছে সাগরে, গলা পানি খেতে খেতে! অর্ধমৃত স্বপ্নকে ধরে টেনে উঠিয়ে খাইয়ে পড়িয়ে,  বড়সড় করে, সবশেষে তাকে বাস্তব রূপে নিয়ে, তবেই স্বপ্ন-সাকার হবে, মহাকালে না হারিয়ে!! জীবন এত কঠিন কেন, কেউ কি বলতে পারো? এত ঝামেলা, এত কষ্ট; কেউ কি সইতে পারো? হতো যদি জীবন আকাশের মত,  নীলাভ, নির্ঝঞ্জাট, নীরবে নিভৃত; কত সুন্দর হতো এ জীবন, কতই না থাকতো আশা, কত নিরাপদে থাকতো তোমার-আমার ভালোবাসা!!

আমি - অর্ক আশফাক

Image
আমি বড় ভালোর ভালো, আর একটু মন্দের মন্দ; শুনে যাই খামোখা তাই, অমানুষের গাল-মন্দ... কত্ত শুনি পিছুকথা, ফিরে তাকালেই বন্ধ! কত্ত মানুষ মনের কাছের, আড়াল হলেই আসে গন্ধ!   তোর আমার সম্পর্কের বড়াই, যেই করুক ভাই, আমি করিনা; দেখেছি তোর কেয়ার থোড়াই, আমি ছাড়া যা কেউ জানেনা... জানলিনা মোরে সময় পেয়েও, বুঝলিনা মোর ভালোবাসা; দেখিস! এত স্মৃতি নিয়েও, কমবেনা যে তোর হতাশা!  আমি এমনি মানুষ ভালোই, আছে হালকা মন্দ ধর্ম; ভুলে যাই খামোখা তাই, অমানুষের পাপকর্ম...

এই শেষবার (গান) - অর্ক আশফাক

Image
  এই শেষবার, আরেকটিবার  তোমার হাতটা ধরবো; যদি চাও তো ধরে রেখো, আজীবন সঙ্গে থাকবো; এই শেষবার, আরেকটিবার তোমার সামনে যাবো, যদি চাও তো পিছু থেকে ডাক দিও, ঠিক দাঁড়াব!! জেনে রেখো এই শেষ, নেই আর এর পর কিছু, বলে রেখো যা বলার, তাকাবোনা এর পর পিছু; দেখে রেখো আমার ভালোবাসা... যদি না থাকো পাশে! বসে দেখ - এই শেষবার, আরেকটিবার আমার পাশে-এএএএএ...

রিক্ত জীবন - অর্ক আশফাক

Image
শীতের তীব্রতায় যখন ঝরে পড়ে গাছের পাতা,  প্রকৃতির রূপ হয়ে পড়ে রিক্ত ! তবু সামনে পড়ে আছে অনেকটা পথ, পাড়ি দিতে হবে অনেকটুকু পথ... শক্ত । যেতে হবে দূর, বহুদূর,   আরও অনেক দূর...  দূর দূরান্তে হবে হয়তো সলীল সমাধি ! হয়তো হবে মোর সিদ্ধিপ্রাপ্তি,  নয়ত হবে এক করুণ সমাপ্তি !

রাত্রি বিরহ আর চিরন্তন ভালবাসা - অর্ক আশফাক

Image
  রাত হলেই একাকী সময়, চোখে ভাসে শত মধুর স্মৃতি; কাটে ভেবে ভেবে শুধু তোমায়, আর তাতেই নেভে চোখের বাতি। মনের ভেতর কত কথার খাতা, কত প্রশ্ন আর কত্ত নালিশ! এক হয়না দু চোখের পাতা; ভিজে যায় শুধু মাথার বালিশ! চিৎকার করে ডাকি তোমায়, বল, শুনতে কি তুমি পাও? এত কথা বলে ফেলতে আমায়, বল, আবার কি বলতে চাও? তুমি ছিলে মোর পৃথিবী-সমান, নয় শুধু বৃহস্পতির বলয়! আমি আজও খুঁজে পাইনি প্রমাণ, কেন দেখা দিল স্বর্গে প্রলয়? তুমি আমাতেই করো বিচরণ, দেখ কি না মোর প্রণয়ের আলো? কেন বুঝোনা মোর এই আচরণ, কেন আজো মোরে বাসোনা ভালো?

স্বপ্নমৃত্যু - অর্ক আশফাক

Image
  যখন স্বপ্ন মরে থাকে মন গহীনে, তখন অশ্রু হয়ে পড়ে চক্ষুকোণে; তোমায় মনে পড়ে একাকী এ ভোরে, তোমার জন্য এ মন, কেমন কেমন করে! তোমায় মনে পড়ে রাত্রি, দিবা, ভোরে... তোমার জন্য এ মন, কেমন কেমন করে!! লালা লা লা লা লা লা লা লা লা লা লা.... তোমার জন্য এ মন, কেমন কেমন করে...

হঠাৎ প্রভাতে - অর্ক আশফাক

Image
  হঠাৎ প্রভাতে গেলাম বেড়াতে, গভীর সমুদ্রের দূর দিগন্তে। সাগর আকাশে মিলছে অস্তগামি রবি, চেয়ে দেখছি সেই সূর্যালোকের ছবি। সূর্যালোকরশ্মি ঠিকরে পড়ে যেন,  পর্বত-শীর্ষে সোনালী আভা… কেন?  দেখোনা কি তুমি এই প্রাকৃতিক সৌন্দর্য? শোনো না কি তুমি মৃদু হাওয়ার মহত্ব? সবুজ ঘাসে যে লাগে বরফের ছোঁয়া,  হেমন্ত শেষে দেহে কুয়াশার ধোঁয়া !?    জীবন শেষে জরা-বার্ধক্যের জীর্ণতা, প্রকৃতির কাছে মানুষের এটাই বড় ব্যর্থতা ! প্রকৃতি তো সাজে নতুন করে প্রতি বছর,  আর আমরা মানুষ বাঁচিই সামান্য ক’টি বছর।  হঠাৎ প্রভাতে গেলাম বেড়াতে, বিশাল পাহাড়, নদীপাড়, গোধূলি দিগন্তে। নীলাকাশ দূরে মিলেছে যেখানে, চেয়ে আছি আমি শ্বেত-মেঘের পানে। ... চেয়ে আছি আমি শেষ সময়ের পানে...

আমার চোখে মামা রবিউল হুসাইন - অর্ক আশফাক

Image
  পরিচিতিঃ রবিউল হুসাইন ছিলেন একজন স্থপতি, কবি, শিল্পী, শিল্প সমালোচক, ছোট গল্পের লেখক, প্রাবন্ধিক এবং এছাড়াও তিনি সংস্কৃতিকর্মী হিসাবেও পরিচিত ছিলেন। তাঁর জন্ম ১৯৪৩ সালের ৩১ জানুয়ারি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রতিডাঙ্গা গ্রামে। তিনি কুষ্টিয়া মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছেন। তারপরে তিনি ঢাকায় চলে আসেন এবং ১৯৬৮ সালে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক শেষ হওয়ার পরই আর্কিটেক্ট হিসাবে কর্মজীবন শুরু করলেও তিনি ছাত্রকাল থেকেই নিয়মিত লিখতেন। আমার মনে রবির প্রথম উপলব্ধিঃ ১৯৯৮ সালের সেই দিনটির কথা এখনও স্পষ্ট মনে পড়ে। আমি তখন ক্লাস ফাইভ-এ পড়ি। বিছানায় শুয়ে, একা একা কবিগুরুর এই গানটি গাইছিলাম, “যখন পড়বেনা মোর পায়ের চিহ্ন এই বাটে”… ঠিক সেই সময়ে কখন যে বড় মামা পেছনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গান শুনছিলেন, টেরই পাইনি! উনি মুখে সেই চিরাচরিত হাসি নিয়ে বললেন, “হুমম্‌, নিয়মিত গানটা গেলেই তো পারিস, গলা তো খারাপ না!” শুনে আমি তো একদম চুপ! ইশশ্‌ কি লজ্জা! কি মনে করল মামা! আমার দেরি দেখে উচ...

তিনশ' পঁয়ত্রিশ দিন - অর্ক আশফাক

Image
  তিনশ' পয়ত্রিশ দিন পাড়ি দিয়ে  যখন পেছনে তাকাই তোমার লিখা কবিতা, গল্পের বইয়ের পাতায় হারাই। তোমার ছবির নিষ্প্রাণ মুখ আমার দিকে তাকায়, কি তোমার অনুভব, দুঃখ? সুখ? কি? যা তোমায় এভাবে হাসায়? তোমার কণ্ঠস্বর শুনিনা আজ বারোটি মাস, কেউ আর বলেনা উফ, বেড়ে গেছে অন্যায়, সন্ত্রাস! দেখলে নিশ্চয়ই বলতে - ধর্ষকগুলোর পড়ানো উচিৎ গলায় ফাঁস, অনিয়ম দেখলেই ঝাঁড়তে, "সময় থাকতেই টানিস লাগামের রাশ"! কত ঠাট্টা, অট্টহাসি আর দূর্বোধ্য কথা! তোমার কাছে থাকা মানেই ছিল নতুন কিছু শেখা! গুনগুন করে গান গাওয়া আর মুচকি দুষ্টু হাসি... আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি!! বাংলা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, কর্মঠ, মুক্তমনা, স্বাবলম্বী ও স্বাধীনচেতা... আর্কিটেকচার, কবিতা, লেখনী ভরা শক্তি,  এসবই তোমার স্বপ্নে দেখা বাংলার প্রতি ভক্তি! মনে পড়ে তোমারে, পাশে রয়েছিলে প্রহরে, যখন রয়েছিনু পড়ে ঘুটঘুটে আধাঁরে; বলেছিলে সমরে গিয়ে, লড়েছিলে হাজারে, কখনও নাই হার মেনে নিতে, নাহি জিতে নাহি লড়ে!! আজকে তোমার মৃত্যুদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি... দুআ, সালাম জানাই তব, হাতে ফুলের কলি। বড় মামা... তোমারে সেলাম! স...

মনের কথা - অর্ক আশফাক

Image
শহুরে জেলখানার ভেতর, বন্দী জীবন মানবেতর; কেন এত হট্টগোল, এই ছোট্ট জীবন মাঝে? এত দুশ্চিন্তা করা কি বলো, তোমার আমার সাজে? প্রতিদিনের ছোঁয়ায় লাগে বড্ড ঘিনঘিন,  একঘেঁয়ে জীবন চলে প্রতিটি রাত দিন... তারই মধ্যে স্বর্গের ন্যায় এই একটু বৃষ্টিপাত, মরুভূমির বুকে যেন আস্ত একটা জলপ্রপাত; শত তেষ্টার ক্লেশ ভুলিয়ে দিলে যে আজ তুমি আমার, দুঃখের সকল স্মৃতি যেন মুছে দিলে নিজেই হাজার! চলনা সব ভুলে গাই আবার ভালোবাসার গান! প্রেমের জয়ধ্বনির সাথে তোমার হাতের পান? কথা দাও রবে সাথে শেষ মুহূর্তেও তুমি , রইবেনা? বেশ তো! তবে ছাড়ো দু'হাত এক্ষুনি!! প্রতিদিনের ছোঁয়ায় লাগে বড্ড ঘিনঘিন,  একঘেঁয়েমি জীবন চলে আল্লাহর তিরিশ দিন...

শুধু শুধু - অর্ক আশফাক

Image
  দাদা আমি শুধু শুধু ক্ষেপি না ! কে খেলো, কে খেলো নাগো, আমি ওসব দেখি নাকো; আমি শুধু নিজেরটুকুই বুঝি!  বলি... কে খেলো, কে খেলো নাগো, আমি ওসব দেখি নাকো; আমি শুধু নিজেরটুকুই বুঝি ! করোনার ছুতায় নাকি - চায়ের দুধে দেবে ফাঁকি ? আহ্? সে কি? আবার বলো দেখিনি!!  বলছি... করোনার ছুতায় নাকি - চায়ের দুধে দেবে ফাঁকি... হ্যাগো, এটা সত্যি নাকি? না হলে আর বলছিটা কি!! তবে চা-ই দিও নাকো, এরপরেও খরচা দেখো? তবে খাবারটাকেও বন্ধ রাখো... শুধুই অত খরচাতে যেও না! দাদা আমি শুধু শুধু ক্ষেপি না!! অপচয় আর কিপটামো - দুইয়ের মাঝে লাইন টানো; যত তাড়াতাড়ি বোঝো, ততই হবে তোমার ভালো; দুইটিকে মিলিয়ে তুমি ফেলো না !! দাদা আমি শুধু শুধু ক্ষেপি না !

মামা - অর্ক আশফাক

Image
  ছোটবেলার আমিটা আজ  উঁকি মেরে বলে, "কিরে বড় হতে চেয়েছিলি?" এখন দেখ, কেমন লাগে!! মনে পড়ে সেজো মামা বাসায় ঢুকেই ডাকতো, "কিরে অর্ক, অন্তু, শিউলি, তোরা কখন এলি, বল তো?" খুব রাগ হতো যখন  বাসায় যেতে বলতে, "পাবে গাড়ি, সিএনজি আর এই রাতে? রাত যে বেজে গেছে  সাড়ে এগারো কি বারো, এতো রাতে না গিয়ে  থেকে গেলেই পারো"!! আজও আমার মনে ভাসে সকালের নাস্তায়, তোমার করা ঠাট্টা কারওয়ান বাজারের রাস্তায়। মনে পড়ে তোমার বাড়ির খাবার টেবিলে, মামীর হাতের চা খাবো, কাজিন সব মিলে। তুমি বলতে ক্রিকেট খেলাই সকল খেলার রাজা, আমি বলতাম রেসলিং - শুনে বলতে তুমি, "অফ্ যা!"  আজ আমি চাই তুমি  আবার কথা বলো, দাও তুমি দুটো বকা, তাও কিছু বলো! 😩 বাবা যখন ছিল বিদেশ করতে মোদের শাসন, এখন কেনো ছেড়ে গেলে অভিভাবকের আসন? ছিলাম আমি ভাগ্নে তবু ভুলেছি বাবার অভাব, এখন বাবা আছে তবু মামার বড়ই অভাব!! ভালো থেকো মামা তুমি মুখে হাসি নিয়ে, তোমার গুরুগম্ভীর কন্ঠ  সবার কানে বাজিয়ে; দুআ কোরো মোর লাগি সর্বদাই যেন, তোমায় নাহি ভুলবো মোরা কখনোই, তা জেনো! REST IN PEACE, MAMA...

বাবার মতো মামারা - অর্ক আশফাক

Image
  অগ্রজ গেলেন হারিয়ে, তার পরেই গেলেন অনুজ; বিষন্নতায় গেলেন ভাসিয়ে, স্ত্রী কন্যা তনুজ... আরো আছে কত পরিবার স্বজন, আর অসংখ্য গুণগ্রাহক; যেন হাতে নিয়ে চিঠিখানি তাঁর, যার নেই যে কোন প্রাপক! ভালো থেকো মামা - বড় আর সেজো, চিরকাল চিরনিদ্রায়; আসছি শীঘ্রই কাছে চলে তব, কাটে সময় এ প্রতিজ্ঞায় !!

Different Perspectives - Arko Ashfaque

Image
  Seeing life from a different perspective, While being stuck within bed for days; As if life is being a simple call operative, Showing me the limitations as it says. Seeing life from a different perspective, While being stuck within bed for days; As if life is being a simple call operative, Showing me the limitations as it says. Back pain is kinda like paralyzing, Makes you truly rely on others; All it shows how helpless can be being, Dependent on your parents, sisters or brothers. In my case the worst have happened, Had to keep toilet door unlocked; Injured back couldn’t bear my body at all, As it shook and recklessly trumbled. When I couldn't move my waist to slide aside, All I could think about was an instant, silent, death! Nights I suffered in pain while having none beside, All these made me humble, pray and beg! Oh God Almighty! Hear, I pray to thee... Even my worst enemy shan't suffer such disease! Please repair! Do make me recover! Or just drown me into the sea of Deat...

সাদা কালো - অর্ক আশফাক

Image
  সাদা কালো কে শব্দ দিতে চেয়েছি, আর চোখ তো নিজেই হাজার কথা বলে ! চোখের নিচে হাজার রাত্রি জাগার কালচে দাগ, কথা বলে শত ডেসিবেল থেকেও জোরে... মুখের মুচকি হাসি? সেতো সহসাই বানানো যায়, জানো তো? সেই হাসির পিছে লুকানো আছে কত আর্তনাদ ! ছেলেরা কাঁদতে পারে না যে বড় সহজেই! কালো চুলে আসছে সাদার মিহি ছোঁয়া, কাঁচা পাকা দাঁড়িও নাকি নয় ফেলনা কিছু ! তবু কেন জীবন খেলে এত লীলা খেলা, জেনেও আছে অবশিষ্ট সময়, আর এতটুকু ??

My Path - Arko Ashfaque

Image
  My path is different from all the others But is the path right or wrong... It bothers. Whether it's easy or tough, I ain't gonna debate, I'll go through and try completing it, until I'm dead. Don't envy if yours is white and mine is red, Know for sure that I did suffer & I bled; There ain't any path too easy to conquer, It's better to lace up your boot & get ready for venture. All I do is choose what'd be my line of works, So, choose yours & do the works, instead of twerks. All you have to do is pick your fear and your own poison, Calculate risks, assume outcome, succeed & just move on.

মৃত্যপলদ্ধি - অর্ক আশফাক

Image
  আমার অঢেল সম্পত্তি হলো পানির গহ্বরের, আর আমি একাই রইলাম পানির 'পরে; এ ঠিক যেন উল্টো গল্প - মানুষ ও কবরের, মৃত্যুর পরে তাকিয়ে কাঁদে, মাটির ওপরে... পানির মত সময়, এই ঘোলা - এই পরিষ্কার, কখনও অন্ধকার, কখনও উজ্জ্বল রৌদ্রালোক। সময় থাকতে সম্পদ গড়ে নাও, নচেৎ পাবে তিরষ্কার, স্থান নেই স্বর্গে, কারণ বসত গড়তে পাবে নরক। শুধু সম্পদ নয়... গড় ঘর, সম্পর্ক এবং পূণ্য! নইলে মৃত্যুক্ষণে জানবে তোমার ফলাফল শূণ্য!! কারোর ক্ষতি আর মিথ্যা যদি দিতে পারো বাদ, জেনো বেহেশত হবে তোমার জমি, ঘর আর আবাদ!!

একটি সম্পর্কের ইতিকথা - অর্ক আশফাক

Image
একটা লেখা শুরু করেছি... "একটি সম্পর্কের ইতিকথা"।  তারই কিছু অংশবিশেষ... এ যেন মনে হচ্ছে মরণের আগের মুহূর্ত বিশেষ, যেখানে আত্মার সাথে শরীরের বন্ধন ছিন্ন করা হচ্ছে, যেন শরীরের সকল ইন্দ্রিয়, অঙ্গ প্রত্যঙ্গ এবং স্মৃতির সাথে আত্মা শেষবারের মত একটা ফাস্টফরোয়ার্ড-এ প্লে করে নিচ্ছে। ওই যে মৃত্যুর আগে চোখের সামনে মগজের সকল স্মৃতিগুলো শেষবারের মতো এক ঝিলিক মেরে ট্রেইলার দেখিয়ে নেয়না? ঠিক সেইরকম... আমার মনে হচ্ছে জীবনের ঠিক শেষ প্রান্তে সমুদ্র পাড়ে আমি শুয়ে আছি, যখন তখন স্রোত ভেসে আসবে, আর আমার প্রাণহীন দেহটাকে সমুদ্রের জলে ভাসিয়ে নিবে! আচ্ছা! বলতো তুমি আমার কি?  আসলে কি বলে তোমায় ডাকবো আমি?  তুমি আমার জীবনের কি ছিলে, কি হলে, তা আমি কিছুতেই বুঝে উঠতে পারছিনা... কি... জানো না? নাকি বলবে না? এই যে বেঁচে থেকেও মারা যাবার মত অনুভূতি, এই কি তোমার স্বপ্ন ছিল?  আমি কিন্তু এই জীবন মানিনা। কিছুতেই না!  এই যে শুধুমাত্র নিশ্বাস নেবার মত ক্ষমতা কিন্তু তাতে নেই কোনো হাসি, কান্না, প্রেম, যন্ত্রণা, কষ্ট, ভালবাসা, রাগ, হিংসা, খুশি, সন্তুষ্টি, ক্ষোভ, লালসা, একে কি কোনো জীবন বলে? না...