মনের কথা - অর্ক আশফাক

শহুরে জেলখানার ভেতর, বন্দী জীবন মানবেতর;

কেন এত হট্টগোল, এই ছোট্ট জীবন মাঝে?

এত দুশ্চিন্তা করা কি বলো, তোমার আমার সাজে?


প্রতিদিনের ছোঁয়ায় লাগে বড্ড ঘিনঘিন, 

একঘেঁয়ে জীবন চলে প্রতিটি রাত দিন...


তারই মধ্যে স্বর্গের ন্যায় এই একটু বৃষ্টিপাত,

মরুভূমির বুকে যেন আস্ত একটা জলপ্রপাত;

শত তেষ্টার ক্লেশ ভুলিয়ে দিলে যে আজ তুমি আমার,

দুঃখের সকল স্মৃতি যেন মুছে দিলে নিজেই হাজার!


চলনা সব ভুলে গাই আবার ভালোবাসার গান!

প্রেমের জয়ধ্বনির সাথে তোমার হাতের পান?

কথা দাও রবে সাথে শেষ মুহূর্তেও তুমি ,

রইবেনা? বেশ তো! তবে ছাড়ো দু'হাত এক্ষুনি!!


প্রতিদিনের ছোঁয়ায় লাগে বড্ড ঘিনঘিন, 

একঘেঁয়েমি জীবন চলে আল্লাহর তিরিশ দিন...

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক