নির্জন দ্বীপে একলা আমি - অর্ক আশফাক
নির্জন দ্বীপে একলা আমি - অর্ক আশফাক দূর কোনো সাগরছোঁয়া নির্জন দ্বীপে একলা আমি, শুধু আমি... — নিরালায় এক নামহীন পুরুষ। শান্ত জলরাশি, আকাশের ফেনায় উঠা মেঘ, সব আমার, অথচ কেউ নেই - যে আমায় ডাকতে পারে - “তুমি”। সাগরের গর্জন আমার একমাত্র সঙ্গী, তবুও একঘেয়ে নয় —ওতে আছে জীবনের শব্দ। বালির ওপর বসে কল্পনায় আঁকি এক নারী, যে আসবে—আমার নিঃসঙ্গ হৃদয়ের দিকে। আমি সন্যাসী নই, তবে পালিয়েছি কোলাহল থেকে, গ্রাম, শহর, সংসার, অলস হাসি, আর সব ঠগবাজির দল হতে। থাকিনি হেরে, তবুও বিদায় জানাইনি বাঁচতে চাওয়ার ইচ্ছেকে, জীবনের প্রতি আমার প্রেম এখনও জীবিত, যদিও শরীরের উত্তাপ জলে ভিজে নিঃশেষ হয় প্রতিরাতে। প্রতিটি সকালে ঘুম ভাঙে এক নতুন অভিপ্রায়ে, হয়তো আজ কিছু আসবে — কোনো নৌকা জীবনের প্রত্যেক উত্থান পতনে হোক সড়কে না হয় অলিতে গলিতে হয়তো আজ আসবে কোনো নারী। যার চোখে আমি খুঁজে পাবো হারানো আরেক “আমি”, যে ছিলো কোনো এক ছাদের নিচে, স্বপ্নে গড়া সংসারে; অথবা সৃষ্টিকর্তার মাটির ছাঁচে গড়নের অপেক্ষায়... এই দ্বীপে বসে আমি বেঁধেছি স্মৃতির খাঁচা, মা'র মুখ, বাবার কঠোর হাত, বন্ধুর বিদ্রুপ, প্রথম প্রেমিক...