Posts

Showing posts from November, 2022

দূরদৃষ্টি - অর্ক আশফাক

Image
  একটু একটু করে দেখো, দিনগুলো পার হয়ে যায়; আর এভাবেই সব মানুষগুলো, কেমন যেন পর হয়ে যায়! মাথার ওপর ছাদ হয়ে সে, কেমনে দেখো আগলে রয়; হারিয়ে যাবার পরেও যে তার স্মৃতিই করছে ভয়কে জয়! ময়-মুরুব্বী চলে গেলেও, কাছের মানুষ থাকতে হয়; আমার তো সেই কপাল টুকুও নেই রে, এখন কি উপায়? কেউবা দূরে চলে গিয়েও  খুব কাছেতেই সরে রয়; একলা - সেতো ছিলাম আগেও, তবে কেন একলা হবার ভয়? কত্ত বড় আশা ছিল, এত্ত রঙিন স্বপ্নজাল; ভালোবাসার মানে কি শুধুই - আনলো কুমির কাটলো খাল? শীতের ডাক এসছে সবে, প্রকৃতির তাই শুকনো রূপ; আমার ডাক আসবে কবে,  জ্বলবে ঘরে আগর - ধূপ?