দূরদৃষ্টি - অর্ক আশফাক

 

একটু একটু করে দেখো,

দিনগুলো পার হয়ে যায়;

আর এভাবেই সব মানুষগুলো,

কেমন যেন পর হয়ে যায়!


মাথার ওপর ছাদ হয়ে সে,

কেমনে দেখো আগলে রয়;

হারিয়ে যাবার পরেও যে তার

স্মৃতিই করছে ভয়কে জয়!


ময়-মুরুব্বী চলে গেলেও,

কাছের মানুষ থাকতে হয়;

আমার তো সেই কপাল টুকুও

নেই রে, এখন কি উপায়?


কেউবা দূরে চলে গিয়েও 

খুব কাছেতেই সরে রয়;

একলা - সেতো ছিলাম আগেও,

তবে কেন একলা হবার ভয়?


কত্ত বড় আশা ছিল,

এত্ত রঙিন স্বপ্নজাল;

ভালোবাসার মানে কি শুধুই -

আনলো কুমির কাটলো খাল?


শীতের ডাক এসছে সবে,

প্রকৃতির তাই শুকনো রূপ;

আমার ডাক আসবে কবে, 

জ্বলবে ঘরে আগর - ধূপ?

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque