নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক
নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক সম্পর্কটা নেশার মতো জানো তো? গা ছুঁয়ে চোখে চোখ রেখে বসে থাকে মানুষটা, যার পাশে থাকলে পৃথিবীটা হারিয়ে যায়— ভবিষ্যৎ, অতীত, সব ঝাপসা হয়ে যায়, তখন শুধু থাকে একটা মানুষ... একটা আমার নিজের মানুষ! একটাই "তুমি"!! বৃষ্টির রাতে মোমবাতির আলোয়, ঝিঁঝিঁ পোকার সুরে ভিজে যায় নিস্তব্ধতা, তুমি মাথা রাখো আমার বুকে, আমি দুহাতে তোমাকে জড়িয়ে ধরি, মোমবাতির কাঁপা আলোয় দেখি— তোমার মুখ, ঝাপসা তবু কত আপন। শরীরের আগে আমি ভালোবেসেছি মনকে, ছুঁয়েছি আত্মাকে, শান্তিকে। অনেকেই শরীরে হাত রেখেছে, কিন্তু সম্পর্ক ছুঁতে পেরেছে কই? নির্জন দুপুরে তোমার ঘামে ভেজা মুখ দেখে রুমাল বুলিয়ে দিতে ইচ্ছে করে— না, তা কাম নয়, তা টান নয়, তা সত্ত্বা ছোঁয়ার আকুলতা। আমি বিশ্বাস করি আত্মার বন্ধনে, আমি বিশ্বাস করি মানসিক শান্তিতে। ভালোবাসতে গিয়ে প্রতিদিন আমি কাঙাল হই, চাতক পাখির মতো চেয়ে থাকি ভালোবাসার মেঘলা আকাশের দিকে। একদিন যদি পাই সে বৃষ্টি— ডানা ঝাপটে উড়বো আমি, উড়বো, আর উড়তেই থাকবো। কাঙাল হয়েও রোজ আমি রাজা, কারণ সম্পর্কের মানুষটা আমার বুকের ভেতর বাস করে। আর সেই ভালোবাসাতেই আম...