একদিন তুমি ছিলে - অর্ক আশফাক
একদিন তুমি ছিলে (গান)- অর্ক আশফাক ----------------------- একদিন ছিল, হাতে হাত ছিল; রোজগার নেই, তবু জানা ছিল... তুমি ছিলে পাশে... হে হে হে হে জানতাম কেউ আছে একজন আমায়, খুব ভালোবাসে। জানতাম তুমি পাশে ছিলে আমার, যে ভালোবাসে। আজ সব ছিল, রোজগারও ছিল; হাতে হাত নেই, পাশে তুমিও নেই; জানি শুধু একজন ছিল আমায়, খুব ভালোবাসে । জানি না কেউ আছে কিনা আমায় আজ ভালোবাসে । জানি না কেউ আছে কিনা আমায় আজ ভালোবাসে ।