আমি মন্দের বাপ - অর্ক আশফাক
আমার চাইতে খারাপ মানুষ কে আছে আর? ভুল করলেই চাইতে থাকে, ক্ষমা বারংবার! আমার মত বেয়াদব - কেয়া হ্যায় ভী কোই ইধার? আসানি সে বোল দেতে হ্যায়, ডিরেক্ট বাদান পার? আমার থেকেও স্বার্থপর আছে কেউ কি আর? অন্যের ঝামেলা নিজের করে মরে শতবার? আমার চাইতে নিচু মনের আছে কে যে আর? অন্যের কষ্টে খারাপ লাগে, কী আশ্চর্য কারবার! আমার হতেও শয়তানি বেশি আছে কার? চোরের 'পরে বাটপারি করে বেড়ায় বারবার? আমার চেয়েও পেটুক মানুষ আছে কে কে আর? খাবার, মনের থেকেও যাদের শরীরের আবদার? আমিই খারাপ, আমিই কালো, আমার রঙেই ঘরটি রাঙো, আমার কাজেই ভুলটি ধরে, আমার কাঁধেই কাঠাল ভাঙো; আমার জোরে কাজটা সেরে, আমার পায়েই কুড়াল মারো; আর আমার পাতে খাবার খেয়ে, সেই পাতেতেই ফুটো করো; হ্যা হ্যা, তুমিই সকল জ্ঞানের আলো; (টাকার জোরে কী বালই না ফেলো), তুমিই সকল অর্থে বিত্তে সম্পদে আগুয়ান, অথচ দেখোনা কি যে কেলেঙ্কারি, হায়রে নওজোয়ান!! বুদ্ধিতে তুমি রয়ে গেলে মাকাল, অর্বাচীন! বদলাবে না, যাওনা যেথাই - জার্মানি কিংবা চীন!! যে যাই ভাবুক, লেখুক, চিল্লাক, করুক যতই পাপ, যতই বলুক আমি মন্দ; আমিই মন্দের বাপ; আর কিছুই যে যায় আসেনা, নেইনা কোনো চ...