জনৈক মুরুব্বী - অর্ক আশফাক
জনৈক মুরুব্বী - অর্ক আশফাক "গুরুজনেরা বলেন - চরিত্র না ঠিক থাকলে জীবনের সিকিভাগ অর্থহীন! জবান যদি না ঠিক থাকে, তাহলে নাকি জীবনের অর্ধেকটাই নিরর্থক। ভালোবাসা, প্রেম, সম্মান, বিশ্বাস তথা মনুষ্যত্ব যদি না থাকে, তবে নাকি জীবনের বারো আনাই নিরস! আর যদি বোধশক্তি না থাকে তাহলে জীবনের পুরোটাই শেষ।" মোহাম্মদপুরের একটি জনপ্রিয় চায়ের দোকানে কথা গুলো চা খেতে খেতে বলছিলেন সত্তর বয়োশর্ধ জনৈক মুরুব্বী। তখন বাজে সন্ধ্যা ৭টা! দোকানের আশেপাশেই নাকি ওনার বাসা। চা খেতে খেতে শুনছিলাম উনি এবং আরেকজন মুরুব্বীরা কথোপকথন। ওনারা কথা বলছিলেন আগেকার সময় বনাম এখনকার সময় নিয়ে!! প্রথম মুরুব্বী বললেন উনি নতুনধারার চেতনাকে সাধুবাদ জানান, এবং আজকালকার তরুণদের উনি খুব পছন্দ করেন, কারণ ওরা তাঁদের আমলের ছেলেপিলের থেকে অনেক অনেক স্মার্ট। তবে দুজনেই আবার পুরোন দিনের জীবনকেই নানা কারণে পছন্দ করেন। তন্মধ্যে আচার, ব্যবহার, শিষ্টাচার, মেয়েদের পর্দা, পোশাক আশাক, সব মিলিয়েই তিনি সত্তর আশির দশক কে নব্বই এর দশক কিংবা এখনকার সময় থেকে বহু বহুগুণ উপরে রাখেন বলে প্রথম মুরুব্বী জানান তাঁর পাশের জনকে। দ্বি...