প্রিয় সখা - অর্ক আশফাক

 

প্রিয় সখা

- অর্ক আশফাক 


আজকে বরং না হয় বলি একটি কথা, 

শোন না মোর কথা দিয়ে মন; একটুখানি, প্রিয় সখা?

আমি তো ভাই লোক ভাল না, জানো তুমি ভালই,

তা সত্যেও যদি বিশ্বাস করো, কথাটা তোমায় শোনাই?


হয়তো পথিমধ্যে কারোর উল্টো কথা শুনে,

প্রমাণ ছাড়াই বিশ্বাস করে ফেলো আনমনে;

সত্যি না যাচাই করে, মিথ্যেবাদীর ভানে,

মনে মনে কাঁচকলা খেয়ে; সত্যতা না জেনে;

আমায় বিচার করতে তখন এসো না... না!

সে বিচারের ধার যে আমি ধারবোই না... হা!!


ধর্তব্যের মধ্যে থেকেই যে নিজ কাজ করে যাই,

কথা শুনাতে পারলে জানবে, হয়তো আমিই শুনতে চাই;

আমি কেমন মানুষ যদি জানো কিংবা জানতে?

আমার কথা না শুনেই যে পালিয়ে পিছে হটতে!!


ভালোবাসি যত সম্প্রদায়ের সকল সম্পর্ককে,

বড় ছোট সমবয়সী সকল বয়সী মানুষদেরকে;

হোক না যেই পদের, বর্ণের, ধর্মের, লিঙ্গের মানুষ,

ভালোবাসি সব নিজের মতন, রাঙিয়ে মনের ফানুস!


আমি নাই হতে পারি বিচক্ষণ, কোন বিজ্ঞ এক ব্যক্তি!

আমি যা তাতেই খুশি - এমনই মোর অভিব্যক্তি;

নই যে বিশেষ বুদ্ধির আঁধার, ক্ষুরধার শিল্পমনা,

কারো মন রক্ষার্থে আমি আবেগে আর যে নিচে নামবো না!!


আমি যেমন তাতেই যদি চলে তবে এসো!

বন্ধু হয়ে পৃথিবীটাকে একটু ঘুরে বসো!

আমার বেয়াদবি দেখতে যদি খুনসুটি সব তোলো!

নিজ আধিপত্য বিরাজে যদি আমার সম্মান ভোলো!

তবেই যে আমার ধৈর্যচ্যুতি চোখে পড়বে সব্বার,

না শোনা বাক্যস্খলন মুহূর্তে কান করবে তোলপাড়!

যদি এতটুকু সভ্যতা, ভালোবাসা, সম্মান বেঁচে থাকে,

ঐটুকুই পাবে যেমন বর্ষায় নদী, উপচে পড়ে বাঁকে।


আজকে বরং আমি সব্বাইকে বলি মনের কথা,

হোক না মনের যন্ত্রণা, লুকিয়ে মনের চরম ব্যথা!l

না নিয়ে কারও মন্ত্রণা, না বলে একটিও কটু কথা?

থাকবে, মিশে, কয়ে, সয়ে, দেখে, সাথে - "প্রিয় সখা"??

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক