Posts

Showing posts from May, 2022

জীবনের এই প্রান্তে এসেও - অর্ক আশফাক

Image
জীবনের এই প্রান্তে এসেও একলা জীবন ছেলেটার...  এটা কি অভিশাপ ? নাকি আশীর্বাদ ?? ছেলেটার অনেকটা সময় কিছু ভালবাসার মানুষ আর মুহূর্তের কথা চিন্তা করে মন প্রজ্জ্বলিত হয়ে উঠে লেলিহান শিখার মতন। কিছুটা সময়ের জন্যে হলেও রঙিন হয়ে উঠে মনের ধূসর হয়ে ওঠা অঞ্চলগুলো, যখন কিছু মানুষের কথা কিংবা অমর হয়ে থাকা কিছু স্মৃতির আলো জ্বেলে ওঠে ওই অন্ধকার ধূসর প্রকোষ্ঠ গুলোতে! জীবনের এই প্রান্তে এসে কাজ ছাড়া নিজেকে কেমন যেন চিনতে পারেনা সে, খুবই অচেনা লাগে! যেটা হয়, বেশিদিন ছুটি পেলে কাজ বা অফিস ছাড়া বোরিং লাগতে শুরু করে! তবে সেটা হয় ঢাকায় থাকা কালীন। ঢাকার বাইরে গেলে বিভিন্ন কাজে বা ঘোরাঘুরিতে বোর হওয়ার সুযোগ মেলেনা। কিন্তু বাসায় বসে, কিংবা ঢাকার মধ্যে থাকলে, চিরাচরিত জ্যাম, আওয়াজ আর কর্তব্যের ভেতর ছেলেটা হাঁপিয়ে ওঠে বৈকি! তবে যখন অলস বসে থেকে নিজেকে সময় দেয়, কিংবা ঘুমিয়ে নিজেকে রিপেয়ার এবং রিচার্জ করে, ব্যায়াম করে নিজেকে ফিট ও সুস্থ রাখার চেষ্টা করে, তখন তার আর বোর লাগেনা। তখন মনে হয় ছেলেটা তো নিজের জন্য বাঁচছে। এইতো বেশ ভালো আছে। নিজেকে চিনছে, সময় দিচ্ছে, ধীরে ধীরে গড়ছে নিজেকে, বড...