সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক
সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক সময় দিতেছে ঠেশ— বার্ধক্যের পাতায় পাতায় এপেশ-ওপেশ। বয়স ধীরে ধীরে টানিতেছে শেষ, নীরব বাতাসে উড়ে যায় কেশ— তবু, তোমার ভালোবাসার রেশ উড়ায়ে নিবে ক্লেশের অবশেষ। এই তো জীবন, এই তো যৌবন, চোখের পলকে ফুরায় অনুক্ষণ। জন্মদিন নামে এক উৎসব অভিনয়- সবই সময়ের প্রতি এক অনুনয় বিনয়! হাতে ধরা কিছু সুখের ছায়াটুকু, মুখে লেগে থাকে নীরবতার মায়া শুধু। চোখের কোণে জল জমে জেনেও— বলে না যে কেউ, হারিয়েছে কত কালে, ক’জন, কেমনে, মনে রাখেনা যে কেউ! তবু হৃদয়ে এতটুকু আলো বাঁচে, শেষবেলার প্রেম একটু-আধটু ভাসে! চাঁদের আলোয় লেখা ঐ রাতের গান— যা বোঝায় - শেষ মানেই নয় 'অবসান'! শেষ মানেই তো নয় - অবমাননা, শেষ মানে হতে পারে এক নতুন প্রার্থনা। যাহা ফুরায়, তাই আবার স্মৃতির রেশে জ্বলে— জোছনা হারায় নদীর কূলে; সময় হারায় কালের গর্ভে... যাহা হারায়, তাই তো আবার নতুন করে গড়ে! নতুন রূপে, কিংবা নতুন রঙে!