ঈদ-উল-ফিতর ২০২০
এই ঈদ ছিল নতুনত্বের ও শূন্যতার, ছিল পরিবর্তনের এবং আপেক্ষিকতার; নিশ্চয়তাই ছিলনা সুচিকিৎসার বা নিরাপত্তার, তাই নেই এবার আবদার নতুন জামার বা জুতার। নেই স্বজন, বন্ধু, পরিবার ভরা বাড়ির প্রাঙ্গণ, সঙ্গে ছিলনা চিরচেনা মানুষের ভালোবাসার আলিঙ্গন; ছিলনা জামাতের নামাজে আরবী পড়ার কোরাস, ছিলনা পুরো বেতন, কিংবা অফিস বোনাস। এবার ঈদে ছিলনা ঘরে বাইরে যত মজার সেলফি, যদিও বা ছিল ঘরে মজার রান্না, সেমাই, কোরমা, কুলফি; এবার ছিলনা প্রাণপ্রিয় মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙ্গা সকাল, ছিলনা আলতো হাতের ছোয়ায় সিক্ত মাথা মুখ গাল। ভালোবাসায়, অনুভবে মিশে আছো হৃদয়ে তুমি, মনে রেখো অহমে নিভৃতে তোমায় ভুলে গেছি আমি।