হঠাৎ দেখা - অর্ক আশফাক
হঠাৎ দেখা - বাংলা নাটক | ইউটিউব এভাবেই হয়তো হবে আবার হঠাৎ দেখা, বলেছিলে কত্তকিছুর বাকি আছে শেখা; তোমার আমার প্রেম-বিবাহ টানলো বিরহ-রেখা, হলেই না যখন তুমি আমার কেনই বা দিলে দেখা? দেখছি তোমার সুখাভিনয়, মনটা কেন ফাঁকা? কেনো আঁকছো ছবিই যখন অন্যজনের আঁকা? মিথ্যে আমার সন্দেহ আর মিথ্যে তোমার ব্যথা, হলেই যখন আমার তবে ভাঙলে কেনো গাঁথা? কোথায় সেই মনের মানুষ? যে হত্যা করলো আমার? কোথায় রাখলে রঙিন ফানুস? যে মনটা ছিল আমার?? পারতে তুমি আমারই হতে মেললে কেনো পাখা? কেন নিভিয়ে দিলেনা তুমি বিরহানলের শিখা? সত্যি করে বলো তো আমায়, দিব্যি লাগে তোমার! পারছো তুমি বাসতে ভালো? পারছো তাকে ছুঁতে? পারবে নাকি জীবন ভরে অজানা ঘরে শুতে? আস্তে আস্তে হলো যে শেষ রেলযাত্রার লিখা; আর কি হবে তোমার আমার, আবার হঠাৎ দেখা??