Posts

Showing posts from December, 2023

বাড়ন্ত বয়স, পরিবার আর জন্মদিন - অর্ক আশফাক

Image
বাড়ন্ত বয়স, পরিবার আর জন্মদিন - অর্ক আশফাক আজকাল খেয়াল করি চুলে পাক ধরছে, মুখমণ্ডলের কয়েকটি স্থানে অহেতুক মাংস জমছে, সাথে চোয়ালে, চিবুকে, চোখের গর্তে  চামড়া কুঁচকানোর তাগিদ স্পষ্ট! বয়স বাড়ার সাথে সাথে এগুলো খুব স্বাভাবিক,  ঘাড়ে গর্দানে তো অনেক আগে থেকেই ব্রক লেস্নার হয়ে গেছি! বুকে-পিঠে পেছন থেকে দেখলে বোঝা যায়  কোনো অংশে রুসেভ (মিরো) থেকে কম নই! তাই সাথে ব্যায়াম করবার জন্য তাগিদটাও বাড়ছে বৈকী! একা থাকায় সেটাও খুব একটা সমস্যা ছাড়াই হয়ে যাচ্ছে! এক স্থান থেকে টাকা কামিয়ে আরেক স্থানে খরচ,  বেশ ক' বছর হয়, লোনের সাথে আমার উঠাবসা খুব পরিচিত! মা-বাবা কে মনের মাধুরী মত কিছুই করে দিতে পারিনি! ঘর, বউ, সংসার, স্বচ্ছলতা, সবকিছুর মধ্যেই কেমন যেন অপূর্ণতা... বয়স বাড়তে তাঁদেরও নানান রোগ, শারীরিক সমস্যা বিদ্যমান। ভয় হয় বড্ড তাঁদের নিয়ে।  ছোট ভাইটিও যেন কবে আমাকে ছাড়িয়ে  শরীরে, মননে, করমে বড় হয়ে গেলো... আমার খুব মুগ্ধতা কাজ করে আমার ছোট্ট ভাইটিকে নিয়ে। আমার অক্ষমতা যখন ও পূরণ করে, আমাকে বাঁচিয়ে দেয় ও, আমি খুব মুগ্ধ হই, লজ্জিতও হই। তবে স্বীকার কর...

জর্জরিত - অর্ক আশফাক

Image
  জর্জরিত - অর্ক আশফাক মাইগ্রেনের জ্বালায় জর্জরিত আরো একটা দিন গেলো! কয়েকদিন পর পর আমার যেন কি হয়!!! মাথায় কী যেন একটা কিলবিল করে!  অদ্ভুত একটা অস্বস্তি শুরু হয়; কেমন যেন একটা অস্থিরতা! কোনো কাজে মন বসে না, ক্ষুধা কেমন কম কম ঠেকে!  একটাই কথা ঘুরপাক খায় কেবল,  আর নয় কোনো সমঝোতা, এবার যে করেই হোক পারতেই হবে! না, মোটেই সাংঘাতিক কিছু করার কথা বলছি না! আর দশটা সুস্থ, সবল, টিপিকাল মস্তিষ্কের মতোই  মনের চিন্তাগুলো ডালপালা মেলে দেয় নিউরন সেলের আকাশে! আমি বলছি মানুষের অবচেতন মনের কিছু গল্পের কথা। আশা আর স্বপ্ন নিয়ে, ব্যর্থতা কাটিয়ে বড় কিছু হবার স্বপ্ন দেখার কথা! মনের ভেতরে ব্যর্থতায় কুড়ে খাওয়া একটা যন্ত্রণাদায়ক পোকার কথা,  যা অনির্ণিত ভবিষ্যতের সকল সম্ভাবনা, সফলতা নিয়ে বিরক্ত ও চিন্তিত! বলছি মানুষের নানান সম্পর্কের কথা... সম্পর্ক আর সম্পর্কের মানুষের প্রতি ভালোবাসার কথা,  তাদের জন্য ভালো কিছু করবার কিংবা অন্তত ভালো চাইবার কথা! মনের অহংকার, হিংসা, বিদ্বেষ, পেটি কম্পিটিশনকে এড়িয়ে, সহানুভূতি আর মানবিক চিন্তায় চিন্তিত হয়ে,  নিজেকে অন্যের স...

আর্জ‌ কিয়া হ্যায় - অর্ক আশফাক

Image
  আর্জ‌ কিয়া হ্যায় তুমহারে লিয়ে এক গুলদস্তা মেরে বাগো সে লে লো তুমহারে লিয়ে এক গুলদস্তা মেরে বাগো সে লে লো  মুঝে তো বাস তেরে দিল সে সামান্ধ হ্যায়  তুম স্রেফ কুছ হি পাল হি দে দেনা  মুঝে তো স্রেফ ওহ লামহো কো গুজারনা হ্যায় তুমহারি সাথ মারতে দাম তাক তুম পাস আ কে বাস মেরি নাজার মে নাজার রাখনা বাকি চিজো কো তো হ্যায় স্রেফ ওয়াক্ত কি সাথ গুজারনা   তুম বাস মেরি বাহো মে রেহ যা না সারি রাত  ব্যাঠ কার কারনা হ্যায় হাজারো বাত তুমহারি সাথ  সারি কায়নাৎ লাগ জায়েগা হামে এক কারনে মে অর ইয়াহা মুঝে ইন্তেজার হ্যায় তুমহারি, বেসাব্রিসে  কিতনে সাতায়োগে তুম, আ ভি যাও না আব,  কিতনে বুড়া মানোগি তুম, ছোর দো না পুরানি হিসাব,   বুঢ্ঢে‌ হোনে সে পেহলে আগের কোই ঘার বাসা লে  মারনে সে পেহলে হি হামে থোরি সি ঢং সে জি লেনে দে পেয়ার কারনা হ্যায় তুঝে সারি জিন্দেগি সে,  মেরে কো তুঝসে অর তুঝে মেরে সে, সাচ্চি পেয়ার মে থোরি কোই দূর যাতা হ্যায় আপনি পেয়ার সে!