পুরুষ মানুষ দু প্রকার। - অর্ক আশফাক
পুরুষ মানুষ দু প্রকার। এক প্রকারের পুরুষ কুকুরের মতো, আর আরেক প্রকারের পুরুষেরা হয়ে থাকে সিংহের মতন। এই কুকুর আর সিংহের মতো পুরুষদেরকে যত শীঘ্র সম্ভব পার্থক্য করতে পারলেই উত্তম। কুকুর যখন কাউকে না চিনতে পারে, তখন ঘেউ ঘেউ করে। সেটা দেখে অনেকে ভয়ে না হলেও বিরক্তি থেকে বাঁচার জন্য সরে যায়। কুকুর যখন ক্ষেপে যায়, তখনও সে ঘেউ ঘেউ করে। তখন অনেকে কামড়ের ভয় পেয়ে সরে যায়, অনেকে কামড় খাবার আগেই ১৪টা ইনজেকশন নেবার ভয়ে দৌড় দেয়। আর যদি বা কখনও কামড় দিয়েও বসে, তো সেই কুকুরের কামড় বড়জোর অন্যকে আহত / অসুস্থ করে দেয়। খুব কম সময়ই সেটা লিথাল হয়ে থাকে। উল্টোদিকে সিংহ যখন তখন কিন্তু গর্জন করে না। তাদের ধৈর্য্য, বিচক্ষণতা, সকল ক্ষেত্রেই কুকুরের থেকে ঊর্ধ্বে! ক্ষেত্রবিশেষে সিংহ গোঙানির মতন আওয়াজ করে স্থান ত্যাগ করে, কারণ সে ছোটো খাটো বিষয়ে মুখ নষ্ট করতে ইচ্ছুক নয়। তবে এমন অনেক সময় হয় (খুবই কম সময়) যে সিংহ ক্ষেপে গিয়ে কামড় দিয়ে বসে। সেই কামড় হয় বড় জ্বালাময়ী, লিথাল। সে কামড়ের উদ্দেশ্যই হয়ে থাকে জীবননাশ। এখন আসুন আমার কিছু কথা বলা যাক... আমি সহজে ক্ষেপি ন...