ডুমুর ফুল - অর্ক আশফাক
"যেতে দিতে নাহি চাই তবু যেতে দিতে হয়"... এই মন্ত্র শুনে চলেছি শিশুকাল হতেই মন কয়! গলা টিপে মারা হয়, নিজ ভালোবাসা তবু জানো তা কি করে হয়? বুঝেছ কি তা কভু? কাছে পেয়ে হারানোর চেয়ে কাছে নাই পেলাম তোরে, মেয়ে! সেও কম কষ্টেরই হবে! যদিও বা দূরে দূরে রবে... তবু তাও মোর কাছে ভালো, অনিশ্চিত ভবিষ্যত ছাড়ো; সেই কষ্ট তো আরো কালো! কালোর চাইতেও দৃঢ় গাঢ়!! কিছু অপেক্ষা করাই শ্রেয়, অদূর ভবিষ্যতে অশান্তির চেয়ে; করোনাকো মোরে হেয়, দূরে ফেলার কষ্ট পেয়ে!? হয়তো আজ দুষাবে মোরে, দিবে গালি প্রাণ ভরে; তবু দেখো একদিন, মেয়ে! খুশি হবে, এ দু'চোখে চেয়ে!! পারতাম তোমায় পেতে, হাজারো মিথ্যের ভীড়ে; কিছুটা সময়ের তরে, যদিওনা তরী ভিড়তো তীরে! আর আমি শুধু বলেছি সত্য, বলেছি, যা ছিল মনের কথ্য! তুমিই তো ছিলে মোর পথ্য, বাকি সব ছিল মিথ্যে, অকথ্য!! তাও আমি বলি প্রিয়ে, বুকের ভালোবাসা নিয়ে, অসফল এক বিয়ের চেয়ে, থাক না ভালোবাসা হয়ে... অধরা, অজানা, রহস্যময়ী এক - ডুমুর ফুল হয়ে!!