তুমি - অর্ক আশফাক

 


তুমি 

- অর্ক আশফাক 


তুমি আছো তাই, পথ চলে যাই,

সংশয় নাহি আসে;

জানো কি তুমি, আছো যে মোর,

নিঃশ্বাসে প্রশ্বাসে ?


হারিয়ে গিয়েছ তুমি সময়ের গহবরে;

খবর নেই তোমার সকাল কিংবা দ্বিপ্রহরে!

মনে কি আসি আমি, কভু কিছুক্ষনের তরে

শয়নে, স্বপনে বা ভুলেও অন্তরে?


খুবই ইচ্ছে লাগে, যেতে তোমার তরে,

মন নাহি মানে যে আর;

তবু বাঁধ সাধে, কভু লাজ ভারে,

পারিনি পৌঁছতে তোমার দ্বার!


জানি সংকোচে, ভ্রমে বা ভয়ে,

তোমায় হয়নি বলা আমার; 

হবে কি তুমি, সর্বদার তরে,

আমৃত্যু শুধু আমার??

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque