জলপাই গাছটি এখনও দাঁড়িয়ে - অর্ক আশফাক

 


যেথা নবীরা চলেছেন শান্তির পথ,

সেই পবিত্র ভূমি আজ ধোঁয়ার মোহ।

আজানের ধ্বনি ভেসে চলে হাওয়ায়,

আর শিশুরা কাঁদে ধ্বংসের ছায়ায়।


নীলাকাশ আজ কালো ছায়ায় ঢাকা,

স্বপ্নগুলো গুঁড়িয়ে ধূলির ফাঁকা।

তবুও জেগে ওঠে ধ্বংসস্তূপের ভিড়ে ,

"আল্লাহু আকবার!" ধ্বনি অন্তর চিড়ে ।


মায়ের কোলে নিঃস্তব্ধ শহীদ পুত্র খেলে, 

সে বলে, "জান্নাতের দরজা আজ খোলে।"

লাল, সবুজ, সাদা, আর কালো পতাকায়,

রক্তাক্ত মাটিতে দিচ্ছে সবে পবিত্র তাকওয়া।


বিশ্ব মুখ ফিরিয়ে নীরব আজ,

তবুও গাজা জাগে, ইরান করে প্রতিঘাত।

প্রতিটি পাথরে রক্তের আঘাতের চিহ্ন—

জন্মে সাহস, ভেঙে ভয়, সকলে হয়ে অভিন্ন ।


জলপাই গাছটি দাঁড়িয়ে এখনও,

তার শেকড় গাঁথা শহীদের রক্ত-স্রোতে।

আল-আকসার আলো নিভে না কখনো,

আত্মার দীপ্তিতে সে জ্বলতে থাকে, ধরণিতে।


তাই ওঠো হে হৃদয়, নাও উচ্চারণ,

করো না করুণা— করো মর্যাদার বরণ।

ফিলিস্তিন একা নয়, আমাদেরই মুসলিম ভাই,

তার আত্মা, বেদনা, রক্তের খুন — আমাদেরই দায়।

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক