স্বপ্ন হত্যা - অর্ক আশফাক
স্বপ্ন হত্যা - অর্ক আশফাক মাঝে মাঝে আমি, একা একা শুয়ে, আনমনে যত, হাবিজাবি ভেবে; সন্তর্পনে চালাকির সাথে, দুই চোখে শুধু, দুপলক ফেলে; অতি দক্ষতার সাথে লুকিয়ে, হয়তো চোখ হতে, চোখ সরিয়ে; কখনওবা বালিশে - মুখ চেপে, কখনওবা রুমালে - মুখ ঢেকে; ভয়ার্ত স্বরে, চিৎকার করে, শব্দটাকে - ঢেকে দুমড়ে মুচড়ে; করে ফেলি এক পাপ; নিজের কিছু বলে বেড়ানোও হতে পারে অভিশাপ! চোখের অশ্রু, গালে পড়ে গেলে, নানা অজুহাতে, সেটা মুছে ফেলে; ছলছলে চোখ, আড়াল করে, মনের কষ্টের, গলা চিপে ধরে; ইচ্ছেগুলোর পিণ্ডি চটকে, অভিলাষগুলোর ঘাড় মটকে; অন্তর গুষ্টি উদ্ধার করে, আত্ম সম্মানে হানি করে; কতই না করি - স্বপ্নহত্যা, করি হাজারো জুলুম! ঠিক যেনো কেউ পিস্তল ধরে, মাথার পেছনে.... ধুরুম!!!!!