রবি প্রয়াণের দু' বছর! - অর্ক আশফাক
রবি প্রয়াণের দু' বছর!
- অর্ক আশফাক
বছর আসে আর যায়, সময় বদলায়,
শুধু ভাসেনা তোমার হাসি চোখের পর্দায়;
মনে আসে কত কথা, হাসায় - কাঁদায়,
শুধু আসেনা তোমার কথা, কানের পর্দায়!
তীব্র হাওয়ায় যেমন ঝরে পড়ে ফুল,
বানের সাথে পড়ে যায়, একূল - ওকূল;
ভিটাবাড়ির হয়ে পড়ে - সলিল সমাধি,
ঠিক তেমনি মনুষ্যের সাড়ে তিন হাত মাটি!
বছর আসে আর যায়, সময় পাল্টায়,
ছোট্ট বাচ্চার চোখ ফুটে চরিত্র উল্টায়;
তবু তোমায় খুঁজে বেড়াই প্রতিটি কোণে,
বড় মামা রূপে পেয়েছিনু, জীবন গহীনে!
এভাবেই পড়ে আছো মাটির বুকে,
ফেলে গেছো স্মৃতি-গাঁথা হাজারো মুখে;
মামা বলে ডেকেছিলাম কোনও পুণ্যের চোটে,
তাই আজও হারানোর কষ্ট, চোখে মুখে ফোটে!
বছর আসে আর যায়, সময় উৎড়ায়,
শুধু দেখি জন্মদিনের গান কিভাবে হারায়;
মনে আসে তব কথা - গান, বকা, কি ধাঁধা,
শুধু মুছেনা তব ছবি, মানসপটে বাঁধা !
## আজকে তোমার বিদায় দিনে জানাই ভালোবাসা,
সুখে থেকো, ভালো থেকো, এই আমাদের আশা! ##
#IAB #কবি #আর্কিটেক্ট #সাহিত্যিক #Poet
#Architect #রবিউলহুসাইন #RabiulHusain
Comments
Post a Comment