Posts

Showing posts from February, 2024

I Wanted - Arko Ashfaque

Image
  I wanted - Arko Ashfaque 13 along with and 5 without, I'm still in love & I'm still alive. I've loved anew, but scared as hell, I'm still in love & I'm still alive... I'll maybe dying soon,  Maybe I'll miss the full moon, All I can say I wanted - To live with you... I may not love anew But I need to live it full, So I'll still need love and I must live. Maybe I don't need another 5, Just need to strive to pass by, I'll maybe dying soon,  Maybe I'll miss the full moon,  All I can say that wanted - To love you... I've loved anew, but scared as hell, I'm still in love & I'm still alive. I'll maybe dying soon,  Maybe I'll miss the full moon, All I can say I wanted - To get old with you...

মৃত্যু - অর্ক আশফাক ('কিচ্ছু চাইনি আমি' হতে অনুপ্রাণিত)

Image
  মৃত্যু  - অর্ক আশফাক ('কিচ্ছু চাইনি আমি' হতে অনুপ্রাণিত) কিচ্ছু চাইনি আমি, আজীবন ভালোবাসা ছাড়া; আমিও তাদেরই দলে, বারেবার মরে যায় যারা... সময়ের ঘষা লেগে, সকলেই যায় যে চলে; আমি একা বসে থাকি, মৃত্যুর অপেক্ষা হয়ে... বাতাসে দুর্গন্ধ, আকাশ যে ছাইয়ে কলুষিত; কিচ্ছু চাইনি আমি, তবু তোমাকে, চেয়ে আজ, আমি মৃত... না না, কিচ্ছু চাইনি আমি, আজীবন ভালোবাসা ছাড়া; আমি তো তাদেরই দলে, মরে গিয়ে বেঁচে যায়, যারা...

বিদায় জীবনসঙ্গিনী - অর্ক আশফাক

Image
ঘটনা ঘটার প্রায় বছর পাঁচেক পর লোকমুখে শুনতে পেলাম নিজের কিছু দোষের কথা যা আমার দ্বারা সম্পন্নই হয়নি। এমন কিছু বন্ধু বান্ধবী আর কাছের মানুষের কাছে শুনলাম কথা যা আমাকে প্রশ্নবিদ্ধ করে যে তাহলে এই কাছের মানুষেরা আমাকে এতদিনে কী চিনলো!?!? লিখছি কারণ অনেকদিন, অনেক দিন চোখমুখ বুজে সহ্য করা, বারংবার তার ভুলভ্রান্তি দেখার পর শুধরানোর জন্য তাকে সুযোগও দিয়েছিলাম অনেক! কিন্তু যখন দেখলাম যে উন্নতির কিছুই হলো না, বরং নিজের সম্মান, এবং পায়ের নিচ থেকে মাটি সরে যেতে আর সাথে মানসিক স্যানিটি হারিয়ে যেতে শুরু করল, আর অমানবিক একটা মন নেড়েচেড়ে উঠলো ভেতর থেকে, এবং সর্বোপরি নিজের এথিক্স, মোটো ও বিশ্বাসের ভিত্তি নড়েচড়ে ভেঙ্গে সরে যেতে যখন আরম্ভ করলো... আমি আর পারলাম না!  আমি চিৎকার করে বলে উঠলাম, "আমি আর পারবোনা! হয় অন্যসব ছাড়ো, নইলে এই আমাকে ছেড়ে দাও!" অনেকদিন চেষ্টা করে সেদিন পর্যন্ত অনেকটাই নিজেকে শক্ত করে রেখেছিলাম, কিন্তু যখন প্রতিনিয়ত মিথ্যা, টাকা, পড়াশুনা, অতীত নিয়ে একের পর এক মিথ্যে বলা এবং সেটা নিয়ে ধরা পরে বড় গলায় চিল্লানো শুরু হলো, আমি নিজের থেকেও বেশি তার নিরাপত্তার কথা ...

তোমারই অধ্যাবসায় - অর্ক আশফাক

Image
  তোমারই অধ্যাবসায়  - অর্ক আশফাক এমনি করেই দেখেছিনু তব, কোন এক বৈশাখি মেলাতে, বেসেছিনু ভালো তব, ভেবেছিনু আমারই রবে, সরলতার প্রতীমা! বলেছিনু কথা কত, করেছিনু আদান প্রদান মন আর দৃষ্টিতে; দিয়েছিলে কত্ত কথা, সবই কি ছিল ভাঙার তরে, প্রিয়তমা? হারাব জীবন মাঝে, কভু ভেবেছিনু নেই যে এমনতর স্বত্তা; হেলায় হারালে, দূরে ঠেলে সরালে, নাম না জানা এক আজব চরে! শুধুই আমার হবে, স্বপ্ন বুনেছিনু কত, নাই কোন হিসাবের খাতা, বিশ্বাস হারায়ে অন্ধ করে, মেখে দিলে কালিমা ভালোবাসার পরে; পেছনে না রাখিলে সাঁকো, না রাখিলে ফিরে আসার তরী, নতুনের ভয়ে পুড়ে মরি, হারানোর শোকে আজও একা চড়ি, কেমনে ফিরে পাবো, কি করিলে বল, বেহেশতী ডানাকাটা পরী!? ঠিক যেন ঘড়ি হাতে নিয়ে, ইতিহাসের পুরোনো টাকারূপী কড়ি... জানো কি প্রিয়তমা? তব কারণে আজও কাটে রাত, নির্ঘুম, নির্জীব; শান্তির খোঁজে চোখ দুটি, পাইনা সে ভালোবাসা... সবুজ, সজীব! কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে, কবি বলে বারংবার; শান্তি বোধহয় তব কোলে, মৃত্যুপথাত্রী হয়ে;  তব মুখচ্ছবি দেখব কবে আবার?  দেখতে মন চায়, না হয় হোক শেষ ইচ্ছে হয়ে... শুধু কাটেনা সেই ঘোর, হতে চা...