মৃত্যু - অর্ক আশফাক ('কিচ্ছু চাইনি আমি' হতে অনুপ্রাণিত)

 



মৃত্যু 

- অর্ক আশফাক

('কিচ্ছু চাইনি আমি' হতে অনুপ্রাণিত)


কিচ্ছু চাইনি আমি,

আজীবন ভালোবাসা ছাড়া;

আমিও তাদেরই দলে,

বারেবার মরে যায় যারা...


সময়ের ঘষা লেগে,

সকলেই যায় যে চলে;

আমি একা বসে থাকি,

মৃত্যুর অপেক্ষা হয়ে...


বাতাসে দুর্গন্ধ,

আকাশ যে ছাইয়ে কলুষিত;

কিচ্ছু চাইনি আমি,

তবু তোমাকে, চেয়ে আজ, আমি মৃত...


না না, কিচ্ছু চাইনি আমি,

আজীবন ভালোবাসা ছাড়া;

আমি তো তাদেরই দলে,

মরে গিয়ে বেঁচে যায়, যারা...

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক