Posts

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

Image
  মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক মুরুব্বিদের আশিস-ছায়া, ছিল যে অটুট ছাদ, নিরাপদ সেই আশ্রয়ে মোদের, ঘুচত অবসাদ। কালের স্রোতে খসছে আজ, সেই ছাদেরই ইট, অস্ফুট এক আর্তনাদে,  ভিটের নড়ছে ভিত । নানা-দাদা, মামা-মামী, খালা-চাচীর স্নেহতুল্য হাত, একে একে সব নিচ্ছে বিদায়, দেখছি কালো রাত! মুরুব্বিদের পরিচিত সেই মুখগুলো সব কই? মহাসময়ের ডাক আসবে কার, সেই শঙ্কায় রই। হে দয়াময়! তৈরি রেখো, মহাবিচারের আগে। ভক্তি যেন অন্তরে মোর অতন্দ্র হয়ে জাগে; নিজের ভারে ছেড়ে না দিয়ে, রেখো তোমার হাতে!! ক্ষমার চাদর দিও মেলে, শেষ বিচারের রাতে!

তুমিই আমার পূর্ণতা - অর্ক আশফাক

Image
  তুমিই আমার পূর্ণতা  - অর্ক আশফাক তুমিহীন আমি নিছক শূন্য,  শুধুই অলীক মায়া, যেন এক প্রাণহীন কায়া,  নেই কোনো তার ছায়া। অসমাপ্ত এক গল্প আমি,  নেই তাতে কোনো ভাষা, তুমি এসে দিলে পূর্ণতা,  জাগালে নতুন আশা। সাদাকালো এক ক্যানভাস আমি,  রঙহীন এক ছবি, তুমি আছো তাই এই হৃদয়ে,  উদিত ভোরের রবি। আমার অস্তিত্বের প্রতিটি কণা,  তোমায় খুঁজে বেড়ায়, তোমায় ছাড়া এ জীবন-তরী,  কূলে নাহি ভিড়তে চায়। আমি তো কেবল একটি আধার,  শূন্যতা বুকে ধরি, তুমিই আমার প্রাণের জোয়ার,  তোমায় বরণ করি। অর্ধেক আমি, বাকিটা তুমি— বিধাতার এক দান, আমার সকল মৌনতার মাঝে,  তুমিই মুখর গান। জীবনের পথে যখনই আমি, হয়ে যাই দিশেহারা, অন্ধকারে তুমি জ্বেলে দাও,  আশার ধ্রুবতারা। আত্মার বাঁধনে বেঁধেছো আমায়,  তুমিই জীবনসঙ্গিনী, আমার ভুবনে তুমিই শ্রেয়সী,  তুমিই যে মোর অর্ধাঙ্গিনী! তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ,  এই কথা ধ্রুব সত্য, তুমি ছুঁলে তাই প্রাণ ফিরে পায়,  আমার মৃতবৎ সত্ত্ব। জনম জনম থেকো পাশে তুমি,  ছেড়ো না প্রেমের টান, তুমি আমার বেঁচে থাকার শ্বাস,  তু...

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক

Image
  নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক সম্পর্কটা নেশার মতো জানো তো? গা ছুঁয়ে চোখে চোখ রেখে বসে থাকে মানুষটা, যার পাশে থাকলে পৃথিবীটা হারিয়ে যায়— ভবিষ্যৎ, অতীত, সব ঝাপসা হয়ে যায়, তখন শুধু থাকে একটা মানুষ... একটা আমার নিজের মানুষ! একটাই "তুমি"!! বৃষ্টির রাতে মোমবাতির আলোয়, ঝিঁঝিঁ পোকার সুরে ভিজে যায় নিস্তব্ধতা, তুমি মাথা রাখো আমার বুকে, আমি দুহাতে তোমাকে জড়িয়ে ধরি, মোমবাতির কাঁপা আলোয় দেখি— তোমার মুখ, ঝাপসা তবু কত আপন। শরীরের আগে আমি ভালোবেসেছি মনকে, ছুঁয়েছি আত্মাকে, শান্তিকে। অনেকেই শরীরে হাত রেখেছে, কিন্তু সম্পর্ক ছুঁতে পেরেছে কই? নির্জন দুপুরে তোমার ঘামে ভেজা মুখ দেখে রুমাল বুলিয়ে দিতে ইচ্ছে করে— না, তা কাম নয়, তা টান নয়, তা সত্ত্বা ছোঁয়ার আকুলতা। আমি বিশ্বাস করি আত্মার বন্ধনে, আমি বিশ্বাস করি মানসিক শান্তিতে। ভালোবাসতে গিয়ে প্রতিদিন আমি কাঙাল হই, চাতক পাখির মতো চেয়ে থাকি ভালোবাসার মেঘলা আকাশের দিকে। একদিন যদি পাই সে বৃষ্টি— ডানা ঝাপটে উড়বো আমি, উড়বো, আর উড়তেই থাকবো। কাঙাল হয়েও রোজ আমি রাজা, কারণ সম্পর্কের মানুষটা আমার বুকের ভেতর বাস করে। আর সেই ভালোবাসাতেই আম...

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

Image
  সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক সময় দিতেছে ঠেশ— বার্ধক্যের পাতায় পাতায় এপেশ-ওপেশ। বয়স ধীরে ধীরে টানিতেছে শেষ, নীরব বাতাসে উড়ে যায় কেশ— তবু, তোমার ভালোবাসার রেশ উড়ায়ে নিবে ক্লেশের অবশেষ। এই তো জীবন, এই তো যৌবন, চোখের পলকে ফুরায় অনুক্ষণ। জন্মদিন নামে এক উৎসব অভিনয়- সবই সময়ের প্রতি এক অনুনয় বিনয়! হাতে ধরা কিছু সুখের ছায়াটুকু, মুখে লেগে থাকে নীরবতার মায়া শুধু। চোখের কোণে জল জমে জেনেও— বলে না যে কেউ,  হারিয়েছে কত কালে, ক’জন, কেমনে, মনে রাখেনা যে কেউ! তবু হৃদয়ে এতটুকু আলো বাঁচে, শেষবেলার প্রেম একটু-আধটু ভাসে! চাঁদের আলোয় লেখা ঐ রাতের গান— যা বোঝায় - শেষ মানেই নয় 'অবসান'! শেষ মানেই তো নয় - অবমাননা, শেষ মানে হতে পারে এক নতুন প্রার্থনা। যাহা ফুরায়, তাই আবার স্মৃতির রেশে জ্বলে— জোছনা হারায় নদীর কূলে; সময় হারায় কালের গর্ভে... যাহা হারায়, তাই তো আবার নতুন করে গড়ে! নতুন রূপে, কিংবা নতুন রঙে!

জলপাই গাছটি এখনও দাঁড়িয়ে - অর্ক আশফাক

Image
  যেথা নবীরা চলেছেন শান্তির পথ, সেই পবিত্র ভূমি আজ ধোঁয়ার মোহ। আজানের ধ্বনি ভেসে চলে হাওয়ায়, আর শিশুরা কাঁদে ধ্বংসের ছায়ায়। নীলাকাশ আজ কালো ছায়ায় ঢাকা, স্বপ্নগুলো গুঁড়িয়ে ধূলির ফাঁকা। তবুও জেগে ওঠে ধ্বংসস্তূপের ভিড়ে , "আল্লাহু আকবার!" ধ্বনি অন্তর চিড়ে । মায়ের কোলে নিঃস্তব্ধ শহীদ পুত্র খেলে,  সে বলে, "জান্নাতের দরজা আজ খোলে।" লাল, সবুজ, সাদা, আর কালো পতাকায়, রক্তাক্ত মাটিতে দিচ্ছে সবে পবিত্র তাকওয়া। বিশ্ব মুখ ফিরিয়ে নীরব আজ, তবুও গাজা জাগে, ইরান করে প্রতিঘাত। প্রতিটি পাথরে রক্তের আঘাতের চিহ্ন— জন্মে সাহস, ভেঙে ভয়, সকলে হয়ে অভিন্ন । জলপাই গাছটি দাঁড়িয়ে এখনও, তার শেকড় গাঁথা শহীদের রক্ত-স্রোতে। আল-আকসার আলো নিভে না কখনো, আত্মার দীপ্তিতে সে জ্বলতে থাকে, ধরণিতে। তাই ওঠো হে হৃদয়, নাও উচ্চারণ, করো না করুণা— করো মর্যাদার বরণ। ফিলিস্তিন একা নয়, আমাদেরই মুসলিম ভাই, তার আত্মা, বেদনা, রক্তের খুন — আমাদেরই দায়।

Held by the Divine - Arko Ashfaque

Image
  Held by the Divine  - Arko Ashfaque  Hey you! Yeah you... The soul that wandered, long lost, untrue. The Creator has spoken—so heed the call, These words of truth, they’re meant for all: “Whoever you love more than Me, I’ll take them far, so far from thee. And I shall leave you all alone, That you may find Me—on your own. Say not: ‘Without them, I can't survive,’ For I shall keep your soul alive; Each loyal flame I’ll snatch away, To light your path with brighter day. Can’t you see how seasons spin? How trees grow bare, then bloom again? Leaves must burn, and branches cry, Yet still your Lord remains most high. From withered limbs green buds arise— Do you not see your Lord’s great signs? That one you once called yours alone, Will turn away, become unknown. Your heart may break, your friends betray, Even foes may help you eerily one day. The one you loved more than your breath May pierce your soul in silent death. So why, Oh soul, do you depend, on fleeting forms that'd ...

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

Image
  অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক  তুমি কি জানো, কতটা নির্জন লাগে, যখন দিন ফুরোয়—তবু তুমি আসো না পাশে? তোমার ছোঁয়ার আকুলতা ঘুমকে ছুঁতে চায়, তোমার স্পর্শ না পাই, তবু তুমি আছো প্রতিটি নিঃশ্বাসে! জ্বর কি আসে না তোমার, নিঃশব্দ আলিঙ্গনে? তোমার চোখ কি ভিজে উঠে না, বৃষ্টির একাকিত্বে? রাত্রির নির্জনতায় ভাঙে না কি, ঘুম হঠাৎ? মন বলে “তার পাশে থাকি", সব আবার হয়ে যায় চুপচাপ। আমি তো হৃদয়ের অলিতে গলিতে গোপন প্রেম বুনেছি, তোমার চুলে, ঘ্রাণে, দেহছায়ায় অজস্র কবিতা লিখেছি। কিন্তু তুমি ডাকো না... অভিমানের দেওয়াল চওড়া, ভালোবাসার ভাষা বুঝেও, থাকো নীরবতার চাদরে মোড়া। ভালোবাসা কি এভাবেই দূরত্বে নিজেকে হারায়? প্রেম কি শুধুই রয়ে যায় লেখায় কিংবা মুখে বলায়? নাকি তা শরীরের কামনাও জ্বালায়? আমি তো প্রতিদিনই রয়েছি তোমার অপেক্ষায়... দুঃসহ যাতনায় ছিঁড়তে থাকি দুঃসময়ের পাতা, আশায় রই তুমি পাশে এসে নিঃশব্দে ছোঁবে; পুরোনো ভালোবাসা যদি আবারও জাগে, ভগ্ন মনে - নতুনত্বে নগ্নতায় প্রতি রাতে! বুকে জড়িয়ে ধরে, কানে মুখে বলতে চাই—  অসম্ভব নয়, মিলন সন্নিকটে মোদের! মনে হয় বৃষ্টি আসবে আর একটু পর...

ছায়াপথের প্রান্তে - অর্ক আশফাক

Image
  ছায়াপথের প্রান্তে - অর্ক আশফাক কথা ছিল হেঁটে যাব ছায়াপথ, তোমার হাত ধরে, নীরবতার সুরে। তখন ছিল স্বপ্ন—কাঁচের মতো স্বচ্ছ, ভবিষ্যতের প্রতিটি দিন, আঁকা ছিল জোছনার রঙে। বছর পাঁচেকের প্রেমে ছিল বাঁশির সুর, চোখে চোখে গড়ে উঠেছিল এক নিঃশব্দ ভুবন। হাসির মাঝে ভেসে উঠত ঘোর— তুমি, আমি, আর এক অনন্ত বিশ্বাস। তারপর বছর আটেকের সংসার— সেই প্রেমের বাড়ি, যেখানে শেকড় গাঁথে অভ্যাস। আলনা ভরা শাড়ি, তোমার মুচকি হাসি, বিকেলে ভাগ করা এক কাপ চা, এক চিলতে আলো। রাতে তোমার আমার নিঃশ্বাসে মিলতো শরীর, নিস্তব্ধ সেই লয়ে জেগে থাকত, ভালোবাসার পথচির। তবু ছায়াপথ কি চিরকাল সঙ্গী থাকে? রাত্রির তারারা জানে, কিছু পথ প্রান্তেই ফুরায়! কথার ভেতর জন্মায় দূরত্ব, অভিমানে জমে ওঠে মৌনতার পাহাড়! চোখের পাতায় জমে ওঠে অব্যক্ত ক্লান্তি, স্পর্শের মাঝেও খুঁজে পাই শুধু অনাহুত ভ্রান্তি। ভালোবাসা রয়ে যায় দৈনন্দিনের ফাঁকে, দুজনে হারিয়ে যাই, একই ছাদের নীচে, আলগা ছায়ায়। তুমি আমার ছিলে, আছো—একটা অতীত রূপে, যে স্মৃতি হয়ে বয়ে চলে প্রতিটি নিঃশ্বাসে। ভাঙা আয়নায় আজও দেখি দুটি মুখ— একটা আমার, আরেকটা হারানো স্বপ্নের। এই ছিল আমাদের...

ভেসে চলে প্রেমের নৌকা - অর্ক আশফাক

Image
ভেসে চলে প্রেমের নৌকা - অর্ক আশফাক ভাসতে জানি না তবু নেমে পড়ি জলে, নিজেরই ভারে ডুবে যাই চুপচাপে। তারার রাত ডাকে, আসুক সে পাশে— একটু শান্তি চাই, চোখে ঘুম নেমে আসে। হঠাৎ এক চোখে ধরা সেই চেনা চাওয়া, অচেনা মুখে কেন এত আলো? অন্তরের রাস্তায় পা ফেলেছি ধীরে, ভয়কে পেছনে ফেলে দিয়েছি ভালো। শব্দহীন কথায় জমে উঠল গল্প, চোখে চোখে গড়ে উঠল সেতু। তোমার এক হাসিতে চুপসে গেল দিন, তোমার স্পর্শে মিলল নতুন আর্তু। হৃদয়ের বাঁকে বাঁকে জেগে উঠল গান, রাত্রির নরম হাত ছুঁয়ে গেল তৃষা। তুমি আমি এক ছন্দে—ভয়হীন, ধৈর্যশীল, প্রতিটি স্পন্দনে বাড়ল ভালোবাসা। চাঁদের আলোয় প্রথম স্পর্শের কাঁপন, ভাঙল সব দূরত্ব, সময় যেন থেমে। নির্ভার হয়ে মিললাম শরীর ও প্রাণে, ভালোবাসা পেল তখন পূর্ণতার খোঁজে। তোমার হাতে হাত রেখে বলেছি চুপে, চলো এবার পথ গড়ি একই পথে। আনন্দ, দায়িত্ব, প্রতিজ্ঞার মালা, বাঁধা পড়লাম দুই হৃদয় এক সুরেতে। আজো প্রতিদিন জাগি তোমার পাশে, হাসি, কফির কাপে ভাগ করি সকাল। প্রেম থেমে নেই—সে বাড়ে প্রতিক্ষণে, চিরন্তন বাঁধনে গাঁথা প্রেমিকের গল্পকাল।  

আলোকছায়ার আরশিতে (অধ্যায় ২) – অর্ক আশফাক

Image
  অধ্যায় ২ আলোকছায়ার আরশিতে – অর্ক আশফ যতই ভাবি, ততই মনে হয়—মানুষ আসলে কোনো সম্পর্কেই পুরোপুরি একা বা পুরোপুরি জোড়া হয়ে থাকতে পারে না। সম্পর্ক এক ধরণের ছায়া—যা কখনো গাঢ়, কখনো ফিকে; কখনো নির্ভরতার মতো আশ্বাস দেয়, আবার কখনো আতঙ্কের মতো গ্রাস করে। এই ছায়া নিয়ে বাঁচে মানুষ। আর প্রতিটি সম্পর্কের আলোকছায়া গড়ে তোলে একটি অভ্যন্তরীণ জগৎ—যেখানে বাইরের আলো পৌঁছায় না, কিন্তু নিজস্ব কিছু দীপ্তি ছড়িয়ে থাকে। সেই দীপ্তির নামই অনুভব। অনুভব - যে শব্দটা ঠিক প্রেম নয়,  কিন্তু প্রেমের পথচলার পূর্বশর্ত। অনুভব - যার জন্য মানুষ অপেক্ষা করে দিনের পর দিন, বছর পর বছর— একবার কেউ এসে বলবে, “আমি বুঝি তোমাকে।” এই বোঝাপড়াই তো আসলে সম্পর্কের সবচেয়ে গভীর স্তর। একজন মানুষের মনে প্রবেশ করতে পারা, তার নিঃশব্দ ভাষা পড়ে ফেলা, তার চোখের আড়ালে লুকিয়ে থাকা গল্পকে ছুঁয়ে দিতে পারা—এই তো সত্যিকারের অন্তরঙ্গতা। এই জায়গা ছুঁতে পারে না সবাই। কারণ অনুভব তৈরি হয় নীরবতার ভেতর, আর আমাদের সময়টা নীরবতার শত্রু। আমরা শব্দে ভর করি, বাক্যে, মেসেজে, পোস্টে, ভিডিওতে বলা কথার মাঝে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথ...

Threshold of the Still Flame - Arko Ashfaque

Image
Threshold of the Still Flame - Arko Ashfaque  Passed the youth firmly, Entering into middle age; No longer a storm, but a steady rain— Measured, quiet, wise with wage. The blood once leapt like summer fire, Now courses deep like autumn streams; The reckless voice of old desire Gives way to tempered, waking dreams. The mirror speaks with softer truth, And time, that gentle tyrant, shows The cost of every burning youth Etched lightly where the wisdom grows. No longer do I chase the wind, Nor boast in battles fought in vain; I've lost more friends than I have pinned To memory’s slow, resplendent train. Once, dawn would stir the wildest thought, Ambition sharp, unbridled, bold— But now, the calm of morning's lot Is tea half-steeped and silence cold. The world no longer wears disguise, Its layers peeled by seasoned sight; The myths that thrilled my eager eyes Stand humbled in pragmatic light. Love, once a storm, is now a sea That ebbs and flows with wiser tide; Not grasping, but ser...

The Slow Ascend of Winter - Arko Ashfaque

Image
  The Slow Ascend of Winter - Arko Ashfaque  Youth lies behind—a vanished shore, Its music faint on memory's breeze; I do not chase those waves no more, But watch them break with quiet ease. The limbs that once outran the sun Now yield to time’s more cautious gait; Yet what I lose in speed or run, I gain in knowing how to wait. The mirror bears a kindly thief, Stealing color, adding line; But in each fold, I find belief— That even loss can still refine. The face I wore when dreams were young Still lingers in remembered flame; A song once wild and sweetly sung— Now whispered by a gentler name. The fire of youth was fierce and fast, It lit the sky, consumed the air; But fires meant not always to last Are kindled now with deeper care. I've seen the arc of passion’s flight, The folly of the urgent voice; And now I find my great delight In moments quiet by their choice. Where once I fought to carve my name Upon the loud and shifting stone, I’ve learned that legacy and fame Are seed...

প্রত্যাশার ভারে নুয়ে পড়া একটি জীবনরেখা - অর্ক আশফাক

Image
  প্রত্যাশার ভারে নুয়ে পড়া একটি জীবনরেখা - অর্ক আশফাক এক সময় তাকে শেখানো হয়েছিল—১৮ বছরের আগে বিয়ে করা অনুচিত। শারীরিক জটিলতা, মানসিক অস্থিরতা, দাম্পত্যে বোঝাপড়ার অভাব—এসবই নাকি নিশ্চিত ফল। তাকে বোঝানো হয়েছিল, আগে মানুষ হতে হবে, তারপর বিয়ের কথা ভাবা যাবে। তবে আশ্চর্যের বিষয়, সেই বয়সেই দেখা গেল স্কুল পালিয়ে, কলেজ ড্রেসে পার্কের বেঞ্চে ঝালমুড়ি হাতে “নিষ্পাপ প্রেম” সমাজের সহানুভূতি পায়, কেউ তেমন আপত্তি করে না। যেনো প্রেমের স্বাধীনতা ও বিয়ের পরিণতি—দুইয়ের মাপকাঠি ভিন্ন। গ্র‍্যাজুয়েশন শেষ করার আগে বিয়ের কথা বললে বলা হলো, "না, আগে উচ্চশিক্ষা। অন্তত মাস্টার্স করো।"  মাস্টার্সও শেষ হলো।  তবু বিয়ে নয়।  এখন জরুরি একটি ভালো চাকরি, তারপর বিয়ে। চাকরি পেল সে।  প্রথম স্যালারি, প্রথম স্বপ্ন। কিন্তু স্যালারি কম বলে পাত্রী হতে পারল না—যোগ্য, কিন্তু “সম্মানহীন”।  বলা হলো, আর একটু অপেক্ষা করো। স্যালারি বাড়ুক। সময় কেটে যায়।  পরিশ্রম আর মেধায় একদিন সে হয়ে ওঠে সফল।  স্যালারি দ্বিগুণ, পদোন্নতিও হয়।  এখন?  হ্যাঁ, এখন তো বিয়ের উপযুক্ত সময়! কিন্তু তখন বয়স যে দাঁড়িয়...

অদৃশ্য অভিসার (অধ্যায় ১) - অর্ক আশফাক

Image
  অধ্যায় ১  অদৃশ্য অভিসার - অর্ক আশফাক মানুষের সম্পর্ক নিয়ে ভাবতে গেলে আজকাল আর কিছুই স্পষ্ট মনে হয় না। সম্পর্ক—এই শব্দটা একদিন খুব স্বাভাবিক, খুব সহজ মনে হতো। এখন তার আড়ালে অসংখ্য গিঁট, অস্পষ্টতা আর অজানা মানসিক জটিলতা লুকিয়ে আছে। সময় যত এগিয়েছে, হৃদয়ের ভেতর একটিই প্রশ্ন কেবল আরও বেশি করে দানা বেঁধেছে—একজন মানুষ কি সত্যিই আরেকজন মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে? জীবনের দীর্ঘ ৩৯ বছরে নানা রকম অভিজ্ঞতায় সম্পন্ন হয়ে, গুটিকয়েক সম্পর্ক পেরিয়ে এসে আমি আজও এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরি। উত্তরটা যতই খুঁজি, ততই একটা অনুভূতি দৃঢ় হয়—না, মানুষ আসলে কেবল নিজেকেই ভালোবাসে। মানুষ তার অস্তিত্ব, তার অনুভূতি, তার ব্যর্থতা ও সফলতাকে ভালোবাসে। আর সেই আত্মকেন্দ্রিক ভালোবাসারই এক ঝলক, এক উপশাখা হলো সম্পর্ক নামের এই সামাজিক অভিনয়। এই ভালোবাসার ভেতরে রয়েছে ভয়, শঙ্কা, প্রত্যাশা, নিরাপত্তাহীনতা আর সর্বোপরি নিজেকে প্রমাণ করার এক গভীর চেষ্টা। তবে কি প্রেম মিথ্যে? না, প্রেম মিথ্যে নয়। প্রেম শিল্পের মতো—দেখতে সুন্দর, হৃদয়গ্রাহী, স্পর্শ করলে অদৃশ্য। এটি বাস্তব জীবনের এক অলীক শিল্প, ...

প্রেম অথবা বিরহের উপাখ্যান - অর্ক আশফাক

Image
  প্রেম অথবা বিরহের উপাখ্যান - অর্ক আশফাক পহেলা বৈশাখ — রঙিন মেলা, চারুকলার মোহন ছায়া, চোখে পড়ে এক কিশোরী–রানী, চরণ যেন বসন্ত-ছায়া। কিশোর তখন নামহীন এক বাউল, হৃদয়ে উঠেছে যাযাবর ঢেউ; তরুণীর চোখে সে দিন দেখেছিল তরুণ, আকাশ জোড়া নীলের উপচে পড়া ঢেউ। পাঁচটি বছর ছিল সত্যিই এক স্বপ্নে মোড়া, ভালোবাসা, রঙিন দুনিয়া আর প্রেমের ঘোর, তারপর একদিন পড়ল সাতপাকে বাঁধা, প্রেম... অবশেষে পেল বৈধ সঁজোড়। রান্নাঘরে রুটি–রোদ্দুর, চোখে ছিল তৃপ্তির রেখা, বিছানায় ছিল অমল আনন্দ, সীমাহীন শরীরী দেখা। তবু সময় বড়ই নিষ্ঠুর নিয়ে যায় যা ছিল চাওয়া পাওয়া, স্ত্রী চাইল যশ খ্যাতি, সুউচ্চ প্রতিপত্তি , স্বামীর মনে ছিল শুধু ভালোবাসাই  যা ছিল তার সকল চাওয়া পাওয়া, সেগুলোই ছিল তার নাওয়া খাওয়া দাওয়া প্রেমিক হয়ে উঠলো পুরোনো চিঠি, স্ত্রী পড়ে না - শুধু রেখে দেয় তাকে, তার চোখে উঠলো লাল আলো, পুরোনো ভালোবাসা পড়ে রইল সেই ফাঁকে! অবশেষে এল বিভাজনের সই, প্রেমের বুক ভাঙলো হিমবৃষ্টির ঢেউ; স্ত্রী রূপী প্রেমিকা চললো নতুন স্বপ্ন চোখে, স্বামী রূপী প্রেমিক থাকলো একা পড়ে পিছে। যেন অন্ধকারাচ্ছন্ন সাগরের পিছে — সজোরে আছড়ে পড়ছে ব...

Ungrateful Clockwork - Arko Ashfaque

Image
 Ungrateful Clockwork - Arko Ashfaque  Time is honest, yes—brutally so. But honest like a mirror  You never asked to look into, Like a truth that  Cuts cleaner than any lie. It says nothing when  You hold someone up While they’re drowning  In their own quiet storm. No applause. No nod of the hour hand. You just do it— because you’re human, right? A noble creature, they say. Ashraful Makhlukat. Crowned with conscience, but cursed with memory, With truth, sadness and Years of tormenting past! And maybe—just maybe— you ask for a little space. A little say in the way the help unfolds. Your time. Your terms. Your soul, measured out in kindness. Then suddenly— BOOM. The timetable convulses. The gears grind like teeth. The hourglass doesn’t just crack... it shatters. Now your gift is no longer a gift. It’s a ledger. A chain. A silent obligation inked in invisible guilt. They don’t see the hand you stretched. Only the shadow it now casts. Your face changes. Not in ...

নির্জন দ্বীপে একলা আমি - অর্ক আশফাক

Image
  নির্জন দ্বীপে একলা আমি - অর্ক আশফাক দূর কোনো সাগরছোঁয়া  নির্জন দ্বীপে একলা আমি, শুধু আমি... — নিরালায় এক নামহীন পুরুষ। শান্ত জলরাশি, আকাশের ফেনায় উঠা মেঘ, সব আমার, অথচ কেউ নেই - যে আমায় ডাকতে পারে - “তুমি”। সাগরের গর্জন আমার একমাত্র সঙ্গী, তবুও একঘেয়ে নয় —ওতে আছে জীবনের শব্দ। বালির ওপর বসে কল্পনায় আঁকি এক নারী, যে আসবে—আমার নিঃসঙ্গ হৃদয়ের দিকে। আমি সন্যাসী নই,  তবে পালিয়েছি কোলাহল থেকে, গ্রাম, শহর, সংসার, অলস হাসি, আর সব ঠগবাজির দল হতে। থাকিনি হেরে,  তবুও বিদায় জানাইনি বাঁচতে চাওয়ার ইচ্ছেকে, জীবনের প্রতি আমার প্রেম এখনও জীবিত, যদিও শরীরের উত্তাপ জলে ভিজে নিঃশেষ হয় প্রতিরাতে। প্রতিটি সকালে ঘুম ভাঙে এক নতুন অভিপ্রায়ে, হয়তো আজ কিছু আসবে — কোনো নৌকা জীবনের প্রত্যেক উত্থান পতনে হোক সড়কে না হয় অলিতে গলিতে হয়তো আজ আসবে কোনো নারী। যার চোখে আমি খুঁজে পাবো হারানো আরেক “আমি”, যে ছিলো কোনো এক ছাদের নিচে, স্বপ্নে গড়া সংসারে; অথবা সৃষ্টিকর্তার মাটির ছাঁচে গড়নের অপেক্ষায়... এই দ্বীপে বসে আমি বেঁধেছি স্মৃতির খাঁচা, মা'র মুখ, বাবার কঠোর হাত,  বন্ধুর বিদ্রুপ, প্রথম প্রেমিক...

সমস্ত পথের গল্প - অর্ক আশফাক

Image
  সমস্ত পথের গল্প - অর্ক আশফাক একদিন আমরা সবাই হাঁটি — কেউ হাতে চাঁদ আঁকে, কেউ অন্ধকারের ভেতর খুঁজে ফেরে নিজের ছায়া। হাত ধরে যে প্রেম এসেছিল সে-ও শিখিয়ে দিয়েছে ছেড়ে যেতে হয়, মেঘের আড়ালে হারিয়ে ফেলতে হয় নিজের নাম। তবুও, ভোরের আগে শেষবারের মতো কেউ বলে — "থেকো," যেন সেই ছোট্ট শব্দের ভেতর বাঁচিয়ে রাখা যায় একটা সমুদ্র। আমরা জন্মাই — কিন্তু জন্মের চেয়েও বেশি, আমরা প্রতিদিন মরে যাই। চোখের ভেতর জমে থাকা স্বপ্নগুলোকে কবর দেই — কখনও নীরবে, কখনও বিষাদের উৎসবে। তারপর, আকাশের গায়ে আঁকি নতুন আশা — পাতলা, নড়বড়ে, ভঙ্গুর — তবু অদ্ভুত এক আলো নিয়ে জেগে থাকে সে। আমি নিজেকে প্রশ্ন করি — "আমি কে?" "কতটা পথ পেরোলে তবে নিজেকে খুঁজে পাওয়া যায়?" উত্তর আসে না, শুধু নীরবতা এসে বসে কাঁধের কাছে, মেঘের চিঠির মতো ফিসফিস করে — "তুমি আছো, এই তো যথেষ্ট।" পৃথিবী হেসে ওঠে, রোদ ফোটে, কখনও আবার ঝড় নামে, ভাসিয়ে নিয়ে যায় সব। আমরা তবুও এগিয়ে যাই — ভালোবাসি, হারাই, গড়ে উঠি, ভেঙে পড়ি, আবার দাঁড়াই। এভাবেই, সমস্ত পথের গল্প জড়িয়ে থাকে আমাদের চোখের ভেতর — একটু প্রেম,...

তারাদের সাথে - অর্ক আশফাক

Image
  তারাদের সাথে - অর্ক আশফাক রাতের আকাশে, তুমি আর আমি, চোখে চোখ রাখি, হারিয়ে যাই, আলোর নদীতে, ভাসে আমাদের ছায়া, তারাদের সাথে, স্বপ্ন বুনাই। চলো হারিয়ে যাই, দূরের ওই তারা, ভয় নেই কিছু, তুমি আছো যেথায়, মুঠোয় ধরা স্বপ্ন, উড়িয়ে দিই বাতাসে, ভোর হলে বলবো, থেকো পাশে। ও তারারা, বলো আমায়, কীভাবে থাকি তার চোখের ছায়ায়? ও আকাশ, দাও আমায়, তাকেই জড়িয়ে হারিয়ে যাই। চলে যাই দূরে, রাতের পাতায়, কথা জমে থাকে, চুপচাপ হাওয়ায়, তুমি আর আমি, হারিয়ে আবার, নতুন গল্প লিখি তারাদের ভাষায়। ও তারারা, বলো আমায়, কীভাবে থাকি তার চোখের ছায়ায়? ও আকাশ, দাও আমায়, তাকেই জড়িয়ে হারিয়ে যাই।

কৃষ্ণচূড়ার ছায়ায় স্মৃতির রঙ - অর্ক আশফাক

Image
  কৃষ্ণচূড়ার ছায়ায় স্মৃতির রঙ - অর্ক আশফাক চারপাশে তাকালে দেখতে পাবে— শহরের রাস্তাগুলোয়, নানান অলি-গলিতে, হোক শুকনো ডালের সঙ্গে কিংবা সবুজ পাতাসহ, লাল আগুনের মত ফুটে উঠেছে কৃষ্ণচূড়া! প্রতিটি কৃষ্ণচূড়া তাই শুধুই একটি গাছ নয় — এগুলো একেকটি স্মৃতি, একটি ঋতুবদলের চিহ্ন, প্রত্যেকটি যেন কোন পুরাতন গল্প, কিংবা যেন কারও না বলা গল্পের আবরণ! কৃষ্ণচূড়া ফুল যেন এক নীরব কবিতা — ঝলসে ওঠা পাঁপড়ির ভেতরে লুকিয়ে থাকে ফেলে আসা দিনের আলোছায়া। তার লালিমা শুধু ঋতুর রঙ নয়, একান্ত অনুভবের প্রতিচ্ছবি। যে ফুল শহরের ক্লান্ত ব্যস্ততার মাঝে হঠাৎ থমকে দাঁড়াতে শেখায়, পুরোনো চিঠির মত মনে করিয়ে দেয় মনের গহিনে লুকোনো অনুচ্চারিত কথাকে। এই যে বসন্তের গোধূলি, এখানেই জমে থাকে কিছু না বলা ভালোবাসা, কিছু ফেলে আসা পথ, আর কিছু চিরকাল অপরিচিত রয়ে যাওয়া মানুষ। তবুও, প্রতিবার বসন্ত এলেই কৃষ্ণচূড়া ফিরে আসে— নতুন পাতায়, নতুন রঙে, তবুও বয়ে আনে সেই চিরচেনা অতীতের গন্ধ। হয়তো কেউ দাঁড়ায় গাছটার ছায়ায়, ক্লান্ত দুপুরে একটুখানি আশ্রয়ের খোঁজে, কিন্তু অজান্তেই চোখে ভেসে ওঠে কোনো হারিয়ে যাওয়া মুখ, অথবা কোনো অসমাপ্ত সংলাপের ধ্বনি। এই ফ...