বিদায় জীবনসঙ্গিনী - অর্ক আশফাক


ঘটনা ঘটার প্রায় বছর পাঁচেক পর লোকমুখে শুনতে পেলাম নিজের কিছু দোষের কথা যা আমার দ্বারা সম্পন্নই হয়নি। এমন কিছু বন্ধু বান্ধবী আর কাছের মানুষের কাছে শুনলাম কথা যা আমাকে প্রশ্নবিদ্ধ করে যে তাহলে এই কাছের মানুষেরা আমাকে এতদিনে কী চিনলো!?!?

লিখছি কারণ অনেকদিন, অনেক দিন চোখমুখ বুজে সহ্য করা, বারংবার তার ভুলভ্রান্তি দেখার পর শুধরানোর জন্য তাকে সুযোগও দিয়েছিলাম অনেক! কিন্তু যখন দেখলাম যে উন্নতির কিছুই হলো না, বরং নিজের সম্মান, এবং পায়ের নিচ থেকে মাটি সরে যেতে আর সাথে মানসিক স্যানিটি হারিয়ে যেতে শুরু করল, আর অমানবিক একটা মন নেড়েচেড়ে উঠলো ভেতর থেকে, এবং সর্বোপরি নিজের এথিক্স, মোটো ও বিশ্বাসের ভিত্তি নড়েচড়ে ভেঙ্গে সরে যেতে যখন আরম্ভ করলো... আমি আর পারলাম না! 

আমি চিৎকার করে বলে উঠলাম, "আমি আর পারবোনা! হয় অন্যসব ছাড়ো, নইলে এই আমাকে ছেড়ে দাও!"

অনেকদিন চেষ্টা করে সেদিন পর্যন্ত অনেকটাই নিজেকে শক্ত করে রেখেছিলাম, কিন্তু যখন প্রতিনিয়ত মিথ্যা, টাকা, পড়াশুনা, অতীত নিয়ে একের পর এক মিথ্যে বলা এবং সেটা নিয়ে ধরা পরে বড় গলায় চিল্লানো শুরু হলো, আমি নিজের থেকেও বেশি তার নিরাপত্তার কথা ভেবেই দূরে সরে যাচ্ছিলাম। 

শেষদিকে ভাবলাম এভাবে আর নয়। 

আর ইচ্ছে নেই এভাবে মরে মরে রিলেশনে জড়ানো !! 

মিথ্যে, বানোয়াট, লোভ, আর অভিনয় ছাড়া আমি ভালোই থাকবো, ঠিক আগে যেমনটা ছিলাম মুক্ত পাখির মতো!

রাগ করে একবার বললাম, তাতেই সে নিজের মিথ্যে ইগো, মিডিয়ার বেলেল্লাপনা আর ক্লিশে চকমকানি দেখে বেশি টাকা, উজ্জ্বল ভবিষ্যতের আশা আর আমার কম আয়ের চাকরি, ঘর সংসার আর আমি ফেলে, আমার ১৩ বছরের প্রেমিকা আর ৮ বছরের জীবনসঙ্গিনী চলে গেলো!

ভাবা যায়?! 

দীর্ঘ ১৩ বছর পরে আবার সিঙ্গেল হয়ে গেলাম!!                                                                                                                   

শোনো প্রাক্তন!

তোমার সাথে যখন এমন হবে, তুমি বুঝতে পারবে!

তুমি দেখবে হারিয়ে গেছে একটা বুক; যে বুকে তোমার জন্য হাজারো স্বপ্ন লালন-পালন হতো। 

হারানোর তালিকায় দেখবে একটা বিশ্বস্ত কাঁধ, যে কাঁধে মাথা রেখে প্রশান্তির সঙ্গে তোমার হরহামেশাই দেখা হতো, কথা হতো।

তুমি দেখবে যে হারিয়ে গেছে তোমার সেই ঘর, যে ঘরে তোমার চড়ুই পাখির মতো সংসার হবার কথা ছিল। 

হারানোর তালিকায় দেখবে আরো যোগ হয়েছে একটা প্রিয় মুখ, যে মুখ তোমার সমস্ত সিদ্ধান্তে বন্ধুর মত পাশে থেকেছিল! 

যাই হোক সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে, হয়তো প্রকাশ্যে আসবে কিংবা আসবে না। আর আমি হয়তো সেই খবর জানতে পারবো কিংবা হয়তো পারবোও না।

তুমি জানবে আমার জীবনের প্রতিটি উত্তরোত্তর উন্নতি!

তুমি বুঝবে আস্তে ধীরে যে তোমার জীবন থেকে আমার হারিয়ে যাওয়ার চেয়ে বড় কোন ট্রাজেডি নেই তোমার জীবনে। 

হয়তো একদিন পাবে পড়ন্ত বিকেলের সূর্যের মত আমার দেহপ্রয়াণের সংবাদ!

প্রার্থনা করি ভালো থাকবে সবসময়!

শুভকামনা তোমার জন্য! 

আমি আশা রাখি আর আমার জীবনের কোনো অংশে তুমি রইবেনা, কোনোদিন থাকতে চাইবেও না!

কারণ আমি আর চাইনা!

বিদায় প্রাক্তন!

বিদায় জীবনসঙ্গিনী!

💐🌸

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque