তোমারই অধ্যাবসায় - অর্ক আশফাক

 



তোমারই অধ্যাবসায় 

- অর্ক আশফাক


এমনি করেই দেখেছিনু তব, কোন এক বৈশাখি মেলাতে,

বেসেছিনু ভালো তব, ভেবেছিনু আমারই রবে, সরলতার প্রতীমা!

বলেছিনু কথা কত, করেছিনু আদান প্রদান মন আর দৃষ্টিতে;

দিয়েছিলে কত্ত কথা, সবই কি ছিল ভাঙার তরে, প্রিয়তমা?


হারাব জীবন মাঝে, কভু ভেবেছিনু নেই যে এমনতর স্বত্তা;

হেলায় হারালে, দূরে ঠেলে সরালে, নাম না জানা এক আজব চরে!

শুধুই আমার হবে, স্বপ্ন বুনেছিনু কত, নাই কোন হিসাবের খাতা,

বিশ্বাস হারায়ে অন্ধ করে, মেখে দিলে কালিমা ভালোবাসার পরে;


পেছনে না রাখিলে সাঁকো, না রাখিলে ফিরে আসার তরী,

নতুনের ভয়ে পুড়ে মরি, হারানোর শোকে আজও একা চড়ি,

কেমনে ফিরে পাবো, কি করিলে বল, বেহেশতী ডানাকাটা পরী!?

ঠিক যেন ঘড়ি হাতে নিয়ে, ইতিহাসের পুরোনো টাকারূপী কড়ি...


জানো কি প্রিয়তমা? তব কারণে আজও কাটে রাত, নির্ঘুম, নির্জীব;

শান্তির খোঁজে চোখ দুটি, পাইনা সে ভালোবাসা... সবুজ, সজীব!

কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে, কবি বলে বারংবার;

শান্তি বোধহয় তব কোলে, মৃত্যুপথাত্রী হয়ে; 

তব মুখচ্ছবি দেখব কবে আবার? 

দেখতে মন চায়, না হয় হোক শেষ ইচ্ছে হয়ে...


শুধু কাটেনা সেই ঘোর, হতে চায় আচ্ছাদিত ভালোবাসায়, 

আর মন? 

সে তো হতে চায় তোমাতে বিলীন, তোমারই ভালোবাসায়!

হয়ে তোমারই অধ্যাবসায়!!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক