মানুষ চিনে রাখছি - অর্ক আশফাক

 

মানুষ চিনে রাখছি
- অর্ক আশফাক

সত্যিই যত দিন যাচ্ছে, ততই মানুষ চিনছি,
তাদের চলনে, বলনে - করনে, মানুষ চিনে রাখছি!
সামান্য কথা শুনবার তাদের নেই কোন অবসর,
যখন আমি কথা বলি আমার কিছু চলতি সমস্যার;
সামান্য মেসেজ দেখতেও, আঙুল হয়ে পড়ে অসাড়,
যখন অবসাদগ্রস্ততার প্রসার ঘটে, ছড়িয়ে বিশাল বিস্তার!

কিছু হাতে গোনা, জানে সাইক্রিয়াটিস্ট/থেরাপিস্ট-এর নাম,
আর সাথে জানে, হয়তো কিছু সাইকোলজিকাল টার্ম।
জানো কি কখন ট্রিগার করে, স্ট্রেস আর ডিপ্রেশন?
জানো কি কত অর্থ-সময়, ব্যয়ে হয় each সেশন? 
জানো না হয়তো কিছুই, আবার জানতে পারো সব,
জেনে রাখো শুধু, এগুলো আমাদের বুঝে রাখাটাও জব!

সত্যিই যত দিন যাচ্ছে, মানুষ জানতে পারছি,
তাদের পড়নে, লেখনে - গড়নে, মানুষ চিনে রাখছি!
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাইনা?
আমি যদি বলি - চিনবে কি করে, সময়ই তো আর দাও না!
সামান্য হাই-হ্যালো টুকু ছাড়া, কি চায় তারা ভেবেছো?
সেটুকু পেতেও কতটুকু ছড়া আওড়ানো লাগে, দেখেছো?

কিছু বিচ্ছিন্ন আগাছার মতো, কিছু মানুষও হারায়,
হয়তো সে দুঃখ মোদের, একটু হলেও কাঁদায়!
কিছু না কিছু তো সব-সময়ই, অপূর্ণ থেকে যায়;
সামনে পিছে, উপর নিচে, কোন ছাঁচেই না মানায়;
কিছু মানুষও ঠিক সেরকম, আলাদা হয়ে থাকে,
দলবদ্ধ না হয়ে থাকে একা, জীবনে চলার ফাঁকে!
দেখো না আমায়; ভালো করে দেখো, শরীরে কিংবা মুখে,
দেখো তো তেমন পড়ে নাকি কিছু, আলাদা করে চোখে?

সত্যিই যত দিন যাচ্ছে, মানুষ পড়তে পারছি,
অন্তর্নিহিত চোখে, সন্তর্পণে; মানুষ চিনে রাখছি!

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque