স্বপ্ন হত্যা - অর্ক আশফাক
স্বপ্ন হত্যা
- অর্ক আশফাক
মাঝে মাঝে আমি, একা একা শুয়ে,
আনমনে যত, হাবিজাবি ভেবে;
সন্তর্পনে চালাকির সাথে,
দুই চোখে শুধু, দুপলক ফেলে;
অতি দক্ষতার সাথে লুকিয়ে,
হয়তো চোখ হতে, চোখ সরিয়ে;
কখনওবা বালিশে - মুখ চেপে,
কখনওবা রুমালে - মুখ ঢেকে;
ভয়ার্ত স্বরে, চিৎকার করে,
শব্দটাকে - ঢেকে দুমড়ে মুচড়ে;
করে ফেলি এক পাপ;
নিজের কিছু বলে বেড়ানোও
হতে পারে অভিশাপ!
চোখের অশ্রু, গালে পড়ে গেলে,
নানা অজুহাতে, সেটা মুছে ফেলে;
ছলছলে চোখ, আড়াল করে,
মনের কষ্টের, গলা চিপে ধরে;
ইচ্ছেগুলোর পিণ্ডি চটকে,
অভিলাষগুলোর ঘাড় মটকে;
অন্তর গুষ্টি উদ্ধার করে,
আত্ম সম্মানে হানি করে;
কতই না করি - স্বপ্নহত্যা,
করি হাজারো জুলুম!
ঠিক যেনো কেউ পিস্তল ধরে,
মাথার পেছনে.... ধুরুম!!!!!
Comments
Post a Comment