মধ্যাঙ্গুলি - অর্ক আশফাক
মধ্যাঙ্গুলি
- অর্ক আশফাক
দরকারে শুধু মোরে শুধাও,
অন্য সময়ে নয়;
দরকার যখন আমার তখন,
চোখ ফেরাতেও ভয়!
মিথ্যে তোমার দেখানো হাসি,
ক্লিশে সব সংলাপ;
সত্য হলে রাখতেনা বসিয়ে
রাতের পর রাত!
এক মাঘেতে শীত যায়না,
পৌষ তো কেবল শুরু;
শীতের ঠেলায় মানতেই হবে,
আমায় তোমার গুরু!
আজকে তোমার ইগো দেখালে,
কাল দেখাবে কি?
আমার ইগো দেখলে পরে,
হজম হবে কি?
আবার যখন হবে প্রয়োজন,
আসতে হবে কাছে;
দেখবো তখন কত আয়োজন,
আমার আগে পাছে।
করবে তখন কাকুতি মিনুতি,
মারবে আমায় তেল;
মারবো যত বিশ্রী খিস্তি,
দেখবে আমার খেল!
করিয়ে যত কাজ উদ্ধার,
বুদ্ধি করে ধার;
একবার গেছি বেলতলাতে,
তাই বলে কি আবার?
অনেক মাগনা শ্রম দিয়েছি,
সাথে বুদ্ধি ফ্রী;
আমায় দিয়ে কাজ করালে,
গুণতে হবে ফী!
এত কথা বলেও জানি,
লাভ হবে না কোন;
উত্তরে শুধু বলতে পারি,
মধ্যাঙ্গুলি চেনো??
Comments
Post a Comment