শুভ জন্মদিন অকৃতজ্ঞ! - অর্ক আশফাক


শুভ জন্মদিন অকৃতজ্ঞ!

- অর্ক আশফাক 


ছোট থেকেই কি এক সমস্যায় ছিলি তুই সারা জীবন;

হারিয়েছিস মা-বাবাকে, কাকাদের; যারা ছিল আপন,

পারলেও বা সকল দেশের রাজধানী রাখতে তোর মনে,

সামান্য যোগ বিয়োগও পারতিনা তুই, দুই হাতে গুণে!


বুদ্ধি নাই এক ছটাক, যার বাঁচার জন্য একা একা,

সেই কি না বলে "লাগবেনা কাউকে, যান! আমি থাকবো একা!"

I bloody hate my father's family,

Do not ever call, Never come near me!


হায়রে কপাল! এ যেনো বানরের গলায় মুক্তার হার;

আর তার ভালো করতে গিয়ে সবাই তোলপাড়!

সেই বানরেই কয়, "যা! তোদের লাগবেনা যে আর"!

হায়রে বেঈমান, দেখিস! কাঁদিস না যেন, পরে আবার!


তুই কি বুঝিস না, যে বাবা ছিল তোর একমাত্র নিজের?

এরপরে শুধু তাঁর ভাই বোন, জেনে রাখিস তোর কাজের;

তাঁদেরও করে দিলি পর, হয়ে তুই বেঈমান, কাফের!

পারবি করতে ইস্ত্রি কিংবা ভাঁজ, নিজ পরনের কাপড়ের? 


তোর দৌড় তো ঐ মোল্লার মত, সেই মসজিদ পর্যন্ত!

দেখবো আমি তুই টিকিস কত, টিকিস কতদিন ঠিকমত;

গুনতে তুই শিখিসনি এখনো এক থেকে এক শত...

আবার তুই ভকিস দিন রাত, রাস্তার কুকুরের মত???

 

বিয়ে আর সম্পত্তি... করে শুধুই করিস মাথাটা বেকার,

বিয়ে কি, কেন করে, জানিস? ওফ্, মিথ্যে বলছিস আবার??

সম্পত্তি তো তুই পাবিই, এ যে উত্তরাধিকারের অধিকার;

সকলেই চায় তুই পেয়ে যাস, যা রেখে গেছে তোর বাপ!

তবে রাখতে কি পারবি তুই সহায় সম্পত্তি, তোর ভাণ্ডারে?

সেই চিন্তাতেই সবাই তোকে চায় অভিভাবকের আন্ডারে। 


কই আজ তোর নতুন বউ, কাছে নেই কেন তোর আর?

করে গেলো "সত্তর লক্ষ, দোকান, ক্লাবের মেম্বারশিপ" কাবার;

চলে যেত তোর বাড়িও, শোকর কর আল্লাহর - কোটি কোটিবার,

নইলে পড়ে যেতি রাস্তায়, খেতে হতো আবর্জনা - শহরের সবার!


শোন রে অকাল কুষ্মান্ড! আপদ, ইঁচড়ে পাকা, বোকার হদ্দ!

ইচ্ছে করে দিন রাত সকাল বিকাল, তোরে চড়াই, বড্ড!!!

জানি তোকে হাজার বুঝায়ে মারলেও তোর হবেনা সুবোধ,

তাই থেমে যাই, কারণ তুই বদ্ধ উন্মাদ, সম্পূর্ণ নির্বোধ!!


জন্মদিন আজ তোর, তাও Freakin' তেতাল্লিশতম,

বয়সে বড়, সম্পর্কে ভাই, থাক না মাথায় ছিট যত!

তাই সব ভুলে করলাম তোকে ফোন, করতে বার্থডে উইশ;

তাও কেটে দিলি বারবার... নিজেকে তুই যে কি ভাবিস!!!

ছবি/নাম দিলাম না তোর, তবে ছেড়ে গেলাম অজস্র হিন্ট,

যাদের ঘটে কিছু আছে, তারা ঠিকই বুঝে নেবে - এই ব্লু প্রিন্ট!


শুভ জন্মদিন অকৃতজ্ঞ!! পারলে শিখে নিস, মানুষ হওয়া!

বেশি সময় যে আর নেই, সম্পদের, জীবনের; শেষ হয়ে যাওয়া!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক