বাড়ন্ত বয়স, পরিবার আর জন্মদিন - অর্ক আশফাক


বাড়ন্ত বয়স, পরিবার আর জন্মদিন

- অর্ক আশফাক


আজকাল খেয়াল করি চুলে পাক ধরছে,

মুখমণ্ডলের কয়েকটি স্থানে অহেতুক মাংস জমছে,

সাথে চোয়ালে, চিবুকে, চোখের গর্তে 

চামড়া কুঁচকানোর তাগিদ স্পষ্ট!


বয়স বাড়ার সাথে সাথে এগুলো খুব স্বাভাবিক, 

ঘাড়ে গর্দানে তো অনেক আগে থেকেই ব্রক লেস্নার হয়ে গেছি!

বুকে-পিঠে পেছন থেকে দেখলে বোঝা যায় 

কোনো অংশে রুসেভ (মিরো) থেকে কম নই!


তাই সাথে ব্যায়াম করবার জন্য তাগিদটাও বাড়ছে বৈকী!

একা থাকায় সেটাও খুব একটা সমস্যা ছাড়াই হয়ে যাচ্ছে!


এক স্থান থেকে টাকা কামিয়ে আরেক স্থানে খরচ, 

বেশ ক' বছর হয়, লোনের সাথে আমার উঠাবসা খুব পরিচিত!

মা-বাবা কে মনের মাধুরী মত কিছুই করে দিতে পারিনি!

ঘর, বউ, সংসার, স্বচ্ছলতা, সবকিছুর মধ্যেই কেমন যেন অপূর্ণতা...

বয়স বাড়তে তাঁদেরও নানান রোগ, শারীরিক সমস্যা বিদ্যমান।

ভয় হয় বড্ড তাঁদের নিয়ে। 

ছোট ভাইটিও যেন কবে আমাকে ছাড়িয়ে 

শরীরে, মননে, করমে বড় হয়ে গেলো...


আমার খুব মুগ্ধতা কাজ করে আমার ছোট্ট ভাইটিকে নিয়ে।

আমার অক্ষমতা যখন ও পূরণ করে, আমাকে বাঁচিয়ে দেয় ও,

আমি খুব মুগ্ধ হই, লজ্জিতও হই।

তবে স্বীকার করি সবই মুগ্ধতার সাথে, কৃতজ্ঞতার সাথে!

আগামী কাল ২৮ ডিসেম্বর, আমার ছোট ভাই অন্তর জন্মদিন। আল্লাহ্ ওকে নেক হায়াত দারাজ করুন! 

সবাই ওর জন্য দুআ করবেন।

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক