ঈদ-উল-ফিতর ২০২০



এই ঈদ ছিল নতুনত্বের ও শূন্যতার,
ছিল পরিবর্তনের এবং আপেক্ষিকতার;

নিশ্চয়তাই ছিলনা সুচিকিৎসার বা নিরাপত্তার,
তাই নেই এবার আবদার নতুন জামার বা জুতার।
নেই স্বজন, বন্ধু, পরিবার ভরা বাড়ির প্রাঙ্গণ,
সঙ্গে ছিলনা চিরচেনা মানুষের ভালোবাসার আলিঙ্গন;

ছিলনা জামাতের নামাজে আরবী পড়ার কোরাস,
ছিলনা পুরো বেতন, কিংবা অফিস বোনাস।
এবার ঈদে ছিলনা ঘরে বাইরে যত মজার সেলফি,
যদিও বা ছিল ঘরে মজার রান্না, সেমাই, কোরমা, কুলফি;

এবার ছিলনা প্রাণপ্রিয় মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙ্গা সকাল,
ছিলনা আলতো হাতের ছোয়ায় সিক্ত মাথা মুখ গাল।
ভালোবাসায়, অনুভবে মিশে আছো হৃদয়ে তুমি,
মনে রেখো অহমে নিভৃতে তোমায় ভুলে গেছি আমি।

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক