গল্পগুলো আমাদের - অর্ক আশফাক



একলা থাকা শিখে গেছি, একলাই আছি ভালো, জীবনপানে অন্ধকার তাই, ছায়া পড়েছে কালো। দিয়েছিলে মন আমাকে, ছিলাম আমি যখন একা, নেই যে শুধু তুমি এখন, পাই না যে আর তোমার দেখা।
তুমিই দেখিয়েছিলে আশা, শিখিয়ে গেলে ভালবাসা, এখন সবই আছে খাসা, গানের সুরেও মনটা ঠাসা। গানের সুর শুনে আমি তারই ছন্দে নাচি, জীবনবৃত্তের বলয়ে তোমায় আঁকড়ে ধরে বাঁচি।
নাচের তালে, সুরের বাণে, মগ্ন হতে থাকি, তবুও তুমি চলে গেলে, একলা কেমনে থাকি? তোমার আমার গল্পগুলোর এখানেই শেষ, ছোট্ট তবু গল্পগুলো চলেছিল বেশ!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক