আমার রবীন্দ্রানুভব - অর্ক আশফাক



রবীন্দ্র... 
সেতো শুধু মনুষ্য নয়, গান নয়, নয় দুটো কবিতার পঙক্তি, 
এ যে এক জীবনাদর্শ, মানসিকতা, ঠিক যেন জীবনের উক্তি! 
রবীন্দ্রনাথ সেই কবে গেছে কয়ে 'কি করিলে বল পাইব তোমারে'; 
আজ প্রায় শত বরষ পাড়ি দিয়ে উত্তরখানি কি কেউ তবু দিতে পারে? 

ধন্য মনুষ্য জীবন, ধন্য তোমার ভালবাসা, 
কেন মিথ্যে কয়ে দেখিয়েছিলে স্বপ্ন খাসা? 
ভালবাসা কি ছিল সত্যি (?), হলেও হোক সে একরত্তি (!)... 
নাকি ছিলাম সময়ের ফুর্তি, বানিয়ে গেলে মোরে জ্যান্ত মূর্তি? 

'তুমি-আমি' তে ঘেরা এ জীবনে, এখন শুধুই একা আমিত্ব, 
যেন ছিলেই না তুমি কখনও, ছিলনা তোমার কোন অস্তিত্ব! 
রবীন্দ্র নীতি? নাকি রবীন্দ্রাদর্শ? ‌ 
কে করেছে মোর মনকে ভস্ম? 
না না ওরা নয়, দোষী যে তুমি রাজরানী, 
ইনিয়ে বিনিয়ে বলি কেন ঢাকছিলে তা, শুনি? 

জীবনের কি যে লীলাখেলা, শুরুতে অন্তে রবীন্দ্র মেলা; 
মাঝে এলে তুমি ঝড়ের মত, জীবন দাপিয়ে নামালে বেলা; 
যবে ছিলে তখনও রবীন্দ্র, খেলতো মাথায় দিবা রাত্র; 
এখন নেই তবুও রবীন্দ্র, শান্ত রাখে মোরে আদ্যোপান্ত।  

অনেক দূর যেতে হবে এখনও, পথ রয়েছে যে বাকি অনন্ত; 
তোমার আমার গল্পগুলো আজও, পথিমধ্যে পড়বে মনে আজন্ম!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক