মোনালিসার হাসি - অর্ক আশফাক

 



মোনালিসার হাসি

- অর্ক আশফাক


ছেড়ে দিলাম এ মনের বাঁধন,

তুলে নিলাম সব রঙের নাচন,

জীবন এখন সাদাকালো ক্যানভাস;

বুঝে নিলাম ভালোবাসা,

মিছে যে সব মনের আশা,

প্রেম মনে হয় নদীর 'পরে রাজহাঁস।


ছেড়ে দিলাম স্বপ্ন দেখা,

এঁটো হাতে ডালভাত মাখা,

না খাইয়ে, দিলে গলায় রশি?

চেয়েছিলাম তোমায় আমি

ত্রিশোর্ধ অর্ধাঙ্গিনী,

চাইনি অঙ্গে রঙিন কোন ষোড়শী!!


তুমিহীনা জীবন হলে,

সঙ্গীরূপে কাউকে পেলে,

যদি হয়ে যাই মস্ত বড় মাছ?

দেখে আমার হীরার খনি,

কপাল চোখে উঠবে জানি,

বলবে লোকে 'পাড়ছে টাকার গাছ'...


মনে যখন নেইই আমি,

নেই প্রেম, না মানবে স্বামী,

মুখে তবুও মোনালিসার হাসি??

ঝেড়ে ফেলে সব অধিকার,

করবনা আর তোমার ফিকার,

প্রেমছাড়া হয়না যে কেউ প্রেয়সী!!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক