তোমায় বাসি ভালো - অর্ক আশফাক

 

তোমায় বাসি ভালো

- অর্ক আশফাক


যদি তরী হতাম এই নদীর পরে,

জোয়ার ভাটা হতাম, অতল গহবরে;

তোমায় বাসতাম ভালো এই ধরণী তলে,

কাজল কালো হতাম, তোমার চোখের জলে...


প্রেমের ডাক দিতাম, তোমায় শেষ রাতে...

দুঃখ মুছে দিতাম, তোমার জীবন হতে;

মুখের হাসি হতাম, তোমার ওষ্ঠদ্বয়ে,

কষ্ট ফেলে দিতাম, নয়নের অশ্রু হয়ে...


যদি সুখপাখি হতাম, তোমার নীলাকাশে...

বসন্তে অতিথি পাখি যেমন ফেরে নিজ আবাসে;

তোমায় বাসি ভালো, রবে সদা এ মনের কোণে,

সবার অজান্তেই বাঁধি ঘর, চল না... দুজনে!!


আদরের দাগ দিতাম, তোমার ঠোঁট দুটোতে...

আলিঙ্গনে জড়িয়ে নিতাম, তোমায় আষ্টেপৃষ্ঠে;

রক্তিম লাল দাগে, ভরে দিতাম শরীর জুড়ে...

আপন করে নিতাম, তোমার আগুনে পুড়ে!!


প্রেমের ডাক দিতাম, তোমায় শেষ রাতে...

হাসি ছুঁয়ে দিতাম, তোমার ঠোঁট জুড়ে;

উষ্ণ চুম্বনে ভরে দিতাম, ঐ ওষ্ঠদ্বয়...

আপন করে নিতাম, আজীবনের তরে তোমায়...

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque