রাতের ঘুম - অর্ক আশফাক
রাতের ঘুম
- অর্ক আশফাক
স্ক্রিনে বা বইয়ে তাকালেই বোধ করি
চোখ ঢুলে পড়ছে রাজ্যের ঘুমে,
ঘুমের অপেক্ষায় মাথা তোলপাড় করে
ঘুম কি তবে আসে ভালোবাসার চুমে?
ও জাদুকর, কেন কাজ দেয়না তোমার ছড়ি,
কিসে আসবে মোর রাতের সুখের ঘুম?
কেন হয়না এমন, যে শুলেই ঘুমিয়ে পড়ি,
দাও না মোর কপালে আলতো ঠোঁটের চুম!!
গোছানো বিছানায় ঘর অন্ধকার করি
শুয়ে বোধ করি নেই কোনো ঘুম,
শুধু তোমার অভাব বোধ করে মরি
কি লাভ নিয়ে কিং সাইজ বেড, এসি রুম?
কেন হয়ে যায়না জীবন সহজ আবার,
জিজ্ঞেস করি, ও মোর পরওয়ারদিগার!
চোখ জ্বলে অতীতের কৃতকর্মের ঝাঁজে,
পড়িনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ যে!
পাপ-পূণ্য সে তোমার একার এখতিয়ার,
দিও না হয় কিছু ভুলের সহজ ক্ষমা ?
I know that my end is near,
তাই সুকর্মের বদলে সওয়াব দিও জমা?
আবার আসিব ফিরে, কথাটি খাটেনা যে আর,
জীবন ও ভালোবাসা আসে শুধু একবার;
পবিত্র সম্পর্কই যখন টেকেনা এখানে,
কাজেই সম্পর্কে পবিত্রতা ছিল কি তার ?
Death is inevitable, we all must die,
এই কথাটির কোনো নড়ন-চড়ন নাই;
ক্ষুধার রাজ্যে পৃথিবী যদি হয় গদ্যময়,
তবে ঘুমবিহীন জীবন - সেতো অসুস্থ সময়!
কেউ বলছিল একা জীবন টানা নাকি কষ্টের,
শুধু অসুস্থ হলে কথাটি মানি বৈকি!
We all gotta sleep, alone or along with,
অবিশ্বাসের চাকতি কেউ ভাঙতে পারবে কি?
Allah is the Master planner, as he knows it all!
এ বিশ্বাসেই দেই নিজের মনকে স্বান্তনা,
আমি চাইনা আর কোন বেঈমানের betrayal,
তাই একাই আছি, নতুন করে তো আর মরছি না?
---------

Comments
Post a Comment