একদিন তুমি ছিলে - অর্ক আশফাক

 


একদিন তুমি ছিলে (গান)-

 অর্ক আশফাক 

-----------------------


একদিন ছিল,

হাতে হাত ছিল;

রোজগার নেই,

তবু জানা ছিল...

তুমি ছিলে পাশে... হে হে হে হে 

জানতাম কেউ আছে একজন আমায়,

খুব ভালোবাসে।

জানতাম তুমি পাশে ছিলে আমার,

যে ভালোবাসে।


আজ সব ছিল,

রোজগারও ছিল;

হাতে হাত নেই,

পাশে তুমিও নেই;

জানি শুধু একজন ছিল আমায়,

খুব ভালোবাসে ।


জানি না কেউ আছে কিনা আমায়

আজ ভালোবাসে ।

জানি না কেউ আছে কিনা আমায়

আজ ভালোবাসে ।

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক