ফিলিস্তিনের কান্না - অর্ক আশফাক

 



ফিলিস্তিনের কান্না

- অর্ক আশফাক


আযানের আওয়াজ এলো কানে আল্লাহু আকবার,

হঠাৎই শুনি ত্রাহি আর্তনাদ, বোমাবর্ষণের বিকট বিস্ফোরণ!


যারা মানেনি রমজান, তারা কি মানে নামাজের সময়?

পায়নি যে ছাড় বাচ্চা-শিশুও, যারা বোঝেইনা মৃত্যুভয়!


ইজরায়েলের ইহলোকপ্রীতি তোদের বাঁচতে নাহি দিলো,

মোদের মুখবন্ধ, ভীতি, কূটনীতি, কথা কইতে নাহি এলো!

যারা পরাশক্তি, তারাই দেখি চুপটি করে রহে;

মোরাও অভিশাপে ডুবি, প্রাণভয়ে কিচ্ছুটি না কহে!


হাসপাতালে, বাড়িতে, মেরেছে লাখো আবালবৃদ্ধবনিতা,

৮০ বছর হতে কতটুকু আছে বাকি, জানো কি তা??


তোমরা (ফিলিস্তিনবাসী) বীর, অকুতোভয়, শহীদ, 

টুকরো হয়ে উড়তে থাকো জান্নাতের দিকে;

আর মোরা? ভীতু, অথর্ব, জড়-পদার্থ স্বরূপ -

পুড়তে থাকি আজাবে, নিজ নিজ কর্মফলে!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক