ভালোবাসা পেলে আমি ঝর্ণা হয়ে যাই – অর্ক আশফাক




ভালোবাসা পেলে আমি ঝর্ণা হয়ে যাই

                                       – অর্ক আশফাক



আমি একটা কঠিন পাহাড়ের মতো
যার চূড়ার খুব কাছে আকাশ,
যেথা কোন কষ্ঠস্বরই পৌঁছায় না -
চুপচাপ, সেসব মূর্চ্ছনা হারিয়ে যায় অবশেষে।

দিগ্বিদিক জ্ঞানশূন্য এককভাবে বেড়ে ওঠা
পাহাড়ের নিচেই রয়েছে বিপুলা পৃথিবী, গহন অরণ্য!
সে অরণ্য পার হলেই পাবে শুধু রুক্ষতা, শূন্যতা, তিক্ততা!
শুধুই আমি সেগুলোর মধ্যে বিদ্যমান!

হাজার বছরের ব্যর্থ‌তার গ্লানি,
অগণিত দিনরাতের মানহানির নালিশ,
না পাওয়া সকল ভালবাসার রিক্ত আর্তনাদ,
বুনো রাতজাগা রক্তাভ চোখের চাহনি...
যা বলে দেবে—
যেন কোন সামঞ্জস্য জীবনের চাওয়া, না পাওয়া,
ভালবাসা শূন্য হৃদয়ের ব্যক্ত নিঃসঙ্গ আকুলতা,
যেমন দুঃখের আঁধারে আমি প্রায়শই হারিয়ে যাই! মন তবুও চায় অপ্রতুল ভালবাসা ভালোবাসা পেলে আমি ঝর্ণা হয়ে যাই!

তবুও বৃষ্টির অপেক্ষায় থাকি অবিচল,
ধূলোমাখা দেহে জমাই বিষাদ জল;
আকাশ ছুঁতে গিয়ে হারাই নিরবধি,
তপ্ত রোদে জ্বলি, ঝরে যাই ধুলোমাখা ধ্বংসে;
নিস্তব্ধ সন্ধ্যায় ঢেকে যাই অন্ধকার আঁচলে,
শূন্যতা বুকে চেপে দাঁড়াই অচলপ্রায় দুটি পায়ে !

তবুও আশা রাখি—একদিন আসবে মেঘের দোল,
ঝরবে শান্তির বৃষ্টি, ধুয়ে দেবে ব্যথার জল;
শুষ্ক হৃদয়ে ফুটবে হয়তো লাল হলুদের নতুন কুসুম,
পাহাড়ের বুকে গেয়ে উঠবে স্নিগ্ধ সুমধুর সুর!

তবুও যদি আসে না কেন সেই শান্তি?
যদি শুকিয়ে যায় হৃদয়ের সমস্ত নদী?
যদি ঝরে পড়ে স্বপ্নের সব পত্র?
যদি বাঁধ ভেঙে বয়ে চলে বেদনার গাঁথা— আজীবন??

তবে বজ্র হয়ে না হয় কাঁপিয়ে দেবো গগন!
ধ্বংসের মাঝে খুঁজে নেবো পথ আপন!
বুক চিরে গলবো আগুন হয়ে পাহাড়ের গা বেয়ে,
যদি ভালোবাসা আমায় কখনও ঝর্ণা করে তোলে?!

ভালোবাসা পেলে শক্ত রিক্ত পাহাড় হয়েও
আমি বর্ণহীন, নোনতা, কুসুম-গরম ঝর্ণা হতে চাই...
ভালোবাসা পেলে আমি ঝর্ণা হয়ে যাই!

গহীন অরণ্যে বাজে সুরেলা কলতান,
পাথরের বুকে জাগে জীবনের গান;
শুষ্ক ধূলায় ফোটে রঙিন শ্যামলিমা,
নিঃসঙ্গতার বুকে খোদাই হয় - প্রাণের হিমালয়!

তবু যদি দুঃখের মেঘে ঢাকে আকাশ,
যদি না ঝরে আর ভালোবাসার আশ্বাস!
আমি পাহাড় হয়েও দিগন্ত ছুঁতে চাই,
ঝর্ণা হয়ে, পথ খুঁজে বয়ে যেতে যাই!

ভাঙনের ভয় নেই আর, হারানোরও না!
গর্জনের ভাষায় বলতে গেলে - আমিই তো জয়!
প্রবাহিত স্রোতে কেটে দেব সকল বাঁধ,
ভাসিয়ে দেব জরা-জীর্ণতার চূড়ান্ত অবসাদ !

পাথরের বুকে গেঁথে দেব সুর,
রুক্ষতার মাঝে বুনবো রূপালী নূপুর,
দুঃখের অরণ্যে নিভবে যত কালো,
বিষাদের ছায়ায় জ্বালাবো, নতুন এক আশার আলো।

তবুও যদি শুকিয়ে যায় সকল নদী,
যদি থেমে যায় আমার প্রাণের গতি;
আমি ঝরবো তবু, হারাবো না দিক,

কারণ... ভালোবাসা পেলে শক্ত রিক্ত পাহাড় হয়েও
আমি বর্ণহীন, নোনতা, কুসুম-গরম ঝর্ণা হতে চাই...
ভালোবাসা পেলে আমি ঝর্ণা হয়ে যাই!
ভালোবাসা পেতে আমি ঝর্ণা হতে চাই!

#অর্কআশফাক #ভালোবাসাপেলেআমিঝর্ণাহয়েযাই 

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque