তিনশ' পঁয়ত্রিশ দিন - অর্ক আশফাক

 


তিনশ' পয়ত্রিশ দিন পাড়ি দিয়ে 

যখন পেছনে তাকাই

তোমার লিখা কবিতা, গল্পের

বইয়ের পাতায় হারাই।


তোমার ছবির নিষ্প্রাণ মুখ

আমার দিকে তাকায়,

কি তোমার অনুভব, দুঃখ? সুখ?

কি? যা তোমায় এভাবে হাসায়?


তোমার কণ্ঠস্বর শুনিনা আজ বারোটি মাস,

কেউ আর বলেনা উফ, বেড়ে গেছে অন্যায়, সন্ত্রাস!

দেখলে নিশ্চয়ই বলতে - ধর্ষকগুলোর পড়ানো উচিৎ গলায় ফাঁস,

অনিয়ম দেখলেই ঝাঁড়তে, "সময় থাকতেই টানিস লাগামের রাশ"!


কত ঠাট্টা, অট্টহাসি আর দূর্বোধ্য কথা!

তোমার কাছে থাকা মানেই ছিল নতুন কিছু শেখা!

গুনগুন করে গান গাওয়া আর মুচকি দুষ্টু হাসি...

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি!!


বাংলা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা,

কর্মঠ, মুক্তমনা, স্বাবলম্বী ও স্বাধীনচেতা...

আর্কিটেকচার, কবিতা, লেখনী ভরা শক্তি, 

এসবই তোমার স্বপ্নে দেখা বাংলার প্রতি ভক্তি!


মনে পড়ে তোমারে, পাশে রয়েছিলে প্রহরে,

যখন রয়েছিনু পড়ে ঘুটঘুটে আধাঁরে;

বলেছিলে সমরে গিয়ে, লড়েছিলে হাজারে,

কখনও নাই হার মেনে নিতে, নাহি জিতে নাহি লড়ে!!


আজকে তোমার মৃত্যুদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি...

দুআ, সালাম জানাই তব, হাতে ফুলের কলি।


বড় মামা... তোমারে সেলাম!

সদা হাস্যোজ্জ্বল থাকো!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক