বাবার মতো মামারা - অর্ক আশফাক
অগ্রজ গেলেন হারিয়ে,
তার পরেই গেলেন অনুজ;
বিষন্নতায় গেলেন ভাসিয়ে,
স্ত্রী কন্যা তনুজ...
আরো আছে কত পরিবার স্বজন,
আর অসংখ্য গুণগ্রাহক;
যেন হাতে নিয়ে চিঠিখানি তাঁর,
যার নেই যে কোন প্রাপক!
ভালো থেকো মামা - বড় আর সেজো,
চিরকাল চিরনিদ্রায়;
আসছি শীঘ্রই কাছে চলে তব,
কাটে সময় এ প্রতিজ্ঞায় !!

Comments
Post a Comment