মানবজীবন বণ্টন - অর্ক আশফাক

 


আপনেও চেনেনা নিজের লোককে -
যদি পকেট থাকে ফাঁকা,
করে দিবে সব কাজ, একে ওকে
যদি থাকে সাথে মোটা টাকা!

গরিবের ঘাড় চুষতে চুষতে,
দাঁত হয়েছে আখাম্বা;
তোর পাঁজরও ভাঙবে, জানবি
যেদিন আখেরি চাহার সোম্বা...

কতই করলি পাপ দুনিয়ায়...
মোচন করলি কি ?
সাহায্যে ঘুরাস মুখ, তবে তুই -
সুদ ছাড়লি কি ?

কিছু না কিছুর নেশা আছেই;
আছে বাপের টাকা !
কাজ করাবি সবাইকে দিয়ে
শুধু দেয়ার বেলায়ই ন্যাকা ??
প্রাপ্য টাকা মেরে দিয়ে
কাজের মূল্য দেখাস?
সেই কাজই তুই কমে পেলে
ন্যায্য মূল্য শেখাস ?

গাহি সাম্যের গান... গেয়েও
তুমি চুরি কর ত্রাণ ?!!
তোমার একটা কথায় হতো
জীবন বেহেস্তের বাগান,
তবু কোথায় তোর দু'কান?
তুমি কেমনতর প্রাণ?

পাগল ছাগল খায় যে দেখ্‌
সাত রাজার ধন!!!
আর সেই ধনের পিছে ছুটছে শত
পা-চাটা বেঈমান স্বজন!

এ কেমন বিচার, মহাজন?

তোর নামে কেচ্ছা রটে ??
রটলে বলিস মিথ্যে!
আর আমার নামে রটলে
আমার বিচার করিস, বিটলে ??

তোর বাপ ছিল রে ক'জন?

জন্ম তোর ছিলনা ভালো -
তাতে নাইকো মোটেই দ্বন্দ্ব,
মৃত্যুও তোর কালো, পাবিনা
শান্তি নামক ছন্দ !!

তোরাই মালিক, বাদশাহ নামদার,
তোরাই জমিদার,
অর্থ, ক্ষমতা, লোকবলে যে
করিস না ড্যাম কেয়ার !

রন্ধ্রে রন্ধ্রে রক্তে তোদের
ঢুকেছে করাপশন,
সাফ না করে বানাচ্ছিস তুই
কালো কলুষিত মন।

একদিন হবে দেখিস তোদের
সকল কেচ্ছা খতম,
দেখবে হাজার নিষ্পেষিত -
তোদের কান্নার মাতম!!

লাভ নেই আর ভাল করে মোর,
লাভ নেই আর, শোন!
মৃত্যু কাছেই ডাক দিয়েছে...
টের পাচ্ছিস... মদন??

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক