অবিরাম জীবন - অর্ক আশফাক

 


জীবনের প্রতি উৎসাহহীন,

চোখ খুঁজে চলে, যা কিছু রঙিন;

একাকী হলেও এই জীবনযুদ্ধ,

থেমে থাকেনা রে, রাম কি বুদ্ধ;

হোক বিশ্বাস আল্লাহ / ঈশ্বরে...

ওহ, ভগবান? নাম যাই হোক না'রে!

সকল মানুষই রয়েছে সমকালীন এ যাত্রায়,

কেউ আগে-পিছে, কেউ হেঁটে, আর কেউ বুঝি সাঁতরায়!!!


জীবন যেভাবে যাচ্ছে যাক না,

মনের মত শুধু কিছু হয়? হোক না!!

তবুও জীবন যাচ্ছে কেটে, সবখানে ঠেকে ঠেকে!

আমার স্বপ্ন ডুবছে সাগরে, গলা পানি খেতে খেতে!

অর্ধমৃত স্বপ্নকে ধরে টেনে উঠিয়ে খাইয়ে পড়িয়ে, 

বড়সড় করে, সবশেষে তাকে বাস্তব রূপে নিয়ে,

তবেই স্বপ্ন-সাকার হবে, মহাকালে না হারিয়ে!!


জীবন এত কঠিন কেন, কেউ কি বলতে পারো?

এত ঝামেলা, এত কষ্ট; কেউ কি সইতে পারো?

হতো যদি জীবন আকাশের মত, 

নীলাভ, নির্ঝঞ্জাট, নীরবে নিভৃত;

কত সুন্দর হতো এ জীবন, কতই না থাকতো আশা,

কত নিরাপদে থাকতো তোমার-আমার ভালোবাসা!!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক