হারালাম তাকে - অর্ক আশফাক

 



আমি হারালাম তাকে,

যাকে পেয়েছিলাম জীবনের বাঁকে;

সমস্ত ছল চাতুরীর উর্ধ্বে থেকে,

কোনো অব্যক্ত ভালোবাসার ফাঁকে!


তাকে রেখেছিলাম দু'নয়নের পরে,

ভেবেছিলাম সব জানিয়ে দিবো তারে;

কে জানত, জানালেই সব যাবে হারিয়ে,

ভালোবাসা, আকর্ষণ সবই দেবে তাড়িয়ে?


ভালোবাসার মৃত্যু হয় পয়সার অভাবে,

তাই গরীবের কখনও ভালোবাসতে নেই;

ভালোবাসতে গেলে মাল থাকা লাগে পকেটে,

শুধু মাথার মালের কোনো মূল্য যে নেই!!


কত বড়লোক, কত ধনী আসে শত শত ঝামেলা নিয়ে,

তারাও কিন্তু পিছু-পা হয়, কোনো কারণে বা অকারণে;

সকল ক্ষমতা হাতে নিয়েও তারা পায়না ভালোবাসা,

মিছেমিছি কিছু কারণ দেখিয়ে, কিনে ফেলে হতাশা!


আর ওদিকে কত গরীব ঘরের শত শত মেধাবী ছেলে,

টাকার অভাবে দায়িত্বের তরে, স্বপ্নের গলা টিপে ফেলে;

তাদের ভালোবাসতে নেই গো, ভালোবাসা মহা পাপ!

ভালবাসা শুধু তাদেরই মানায়, যাদের আছে বড়লোক এক বাপ!!


আমিও হারালাম ভালোবাসাকে, শত দায়িত্বের ভরে,

জীবন যাপন, অস্তিত্ব জ্ঞাপন আর শুধু বেঁচে থাকার তরে;

ভালোবাসা উচিত তাদেরই, যাদের পকেট থাকে ফুলে ফেঁপে,

আমিও কষ্ট করে বানাবো সম্পদ, দিলাম ভালবাসার গলা টিপে!!!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক