সাদা কালো - অর্ক আশফাক

 



সাদা কালো কে শব্দ দিতে চেয়েছি,

আর চোখ তো নিজেই হাজার কথা বলে !

চোখের নিচে হাজার রাত্রি জাগার কালচে দাগ,

কথা বলে শত ডেসিবেল থেকেও জোরে...


মুখের মুচকি হাসি?

সেতো সহসাই বানানো যায়, জানো তো?

সেই হাসির পিছে লুকানো আছে কত আর্তনাদ !

ছেলেরা কাঁদতে পারে না যে বড় সহজেই!


কালো চুলে আসছে সাদার মিহি ছোঁয়া,

কাঁচা পাকা দাঁড়িও নাকি নয় ফেলনা কিছু !

তবু কেন জীবন খেলে এত লীলা খেলা,

জেনেও আছে অবশিষ্ট সময়, আর এতটুকু ??

Comments

Popular posts from this blog

অপেক্ষার শেষ প্রহর - অর্ক আশফাক

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

The Slow Ascend of Winter - Arko Ashfaque