আমি - অর্ক আশফাক
আমি বড় ভালোর ভালো,
আর একটু মন্দের মন্দ;
শুনে যাই খামোখা তাই,
অমানুষের গাল-মন্দ...
কত্ত শুনি পিছুকথা,
ফিরে তাকালেই বন্ধ!
কত্ত মানুষ মনের কাছের,
আড়াল হলেই আসে গন্ধ!
তোর আমার সম্পর্কের বড়াই,
যেই করুক ভাই, আমি করিনা;
দেখেছি তোর কেয়ার থোড়াই,
আমি ছাড়া যা কেউ জানেনা...
জানলিনা মোরে সময় পেয়েও,
বুঝলিনা মোর ভালোবাসা;
দেখিস! এত স্মৃতি নিয়েও,
কমবেনা যে তোর হতাশা!
আমি এমনি মানুষ ভালোই,
আছে হালকা মন্দ ধর্ম;
ভুলে যাই খামোখা তাই,
অমানুষের পাপকর্ম...

Comments
Post a Comment