মৃত্যপলদ্ধি - অর্ক আশফাক

 


আমার অঢেল সম্পত্তি হলো পানির গহ্বরের,

আর আমি একাই রইলাম পানির 'পরে;

এ ঠিক যেন উল্টো গল্প - মানুষ ও কবরের,

মৃত্যুর পরে তাকিয়ে কাঁদে, মাটির ওপরে...


পানির মত সময়, এই ঘোলা - এই পরিষ্কার,

কখনও অন্ধকার, কখনও উজ্জ্বল রৌদ্রালোক।

সময় থাকতে সম্পদ গড়ে নাও, নচেৎ পাবে তিরষ্কার,

স্থান নেই স্বর্গে, কারণ বসত গড়তে পাবে নরক।


শুধু সম্পদ নয়... গড় ঘর, সম্পর্ক এবং পূণ্য!

নইলে মৃত্যুক্ষণে জানবে তোমার ফলাফল শূণ্য!!

কারোর ক্ষতি আর মিথ্যা যদি দিতে পারো বাদ,

জেনো বেহেশত হবে তোমার জমি, ঘর আর আবাদ!!

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক