এই শেষবার (গান) - অর্ক আশফাক

 


এই শেষবার, আরেকটিবার 

তোমার হাতটা ধরবো;

যদি চাও তো ধরে রেখো,

আজীবন সঙ্গে থাকবো;


এই শেষবার, আরেকটিবার

তোমার সামনে যাবো,

যদি চাও তো পিছু থেকে

ডাক দিও, ঠিক দাঁড়াব!!


জেনে রেখো এই শেষ, নেই আর এর পর কিছু,

বলে রেখো যা বলার, তাকাবোনা এর পর পিছু;

দেখে রেখো আমার ভালোবাসা... যদি না থাকো পাশে!

বসে দেখ -

এই শেষবার, আরেকটিবার আমার পাশে-এএএএএ...

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক