মামা - অর্ক আশফাক

 

ছোটবেলার আমিটা আজ 

উঁকি মেরে বলে,

"কিরে বড় হতে চেয়েছিলি?"

এখন দেখ, কেমন লাগে!!


মনে পড়ে সেজো মামা

বাসায় ঢুকেই ডাকতো,

"কিরে অর্ক, অন্তু, শিউলি,

তোরা কখন এলি, বল তো?"


খুব রাগ হতো যখন 

বাসায় যেতে বলতে,

"পাবে গাড়ি, সিএনজি

আর এই রাতে?

রাত যে বেজে গেছে 

সাড়ে এগারো কি বারো,

এতো রাতে না গিয়ে 

থেকে গেলেই পারো"!!


আজও আমার মনে ভাসে

সকালের নাস্তায়,

তোমার করা ঠাট্টা

কারওয়ান বাজারের রাস্তায়।

মনে পড়ে তোমার বাড়ির

খাবার টেবিলে,

মামীর হাতের চা খাবো,

কাজিন সব মিলে।

তুমি বলতে ক্রিকেট খেলাই

সকল খেলার রাজা,

আমি বলতাম রেসলিং -

শুনে বলতে তুমি, "অফ্ যা!" 


আজ আমি চাই তুমি 

আবার কথা বলো,

দাও তুমি দুটো বকা,

তাও কিছু বলো! 😩


বাবা যখন ছিল বিদেশ

করতে মোদের শাসন,

এখন কেনো ছেড়ে গেলে

অভিভাবকের আসন?

ছিলাম আমি ভাগ্নে তবু

ভুলেছি বাবার অভাব,

এখন বাবা আছে তবু

মামার বড়ই অভাব!!


ভালো থেকো মামা তুমি

মুখে হাসি নিয়ে,

তোমার গুরুগম্ভীর কন্ঠ 

সবার কানে বাজিয়ে;

দুআ কোরো মোর লাগি

সর্বদাই যেন,

তোমায় নাহি ভুলবো মোরা

কখনোই, তা জেনো!


REST IN PEACE, MAMA...

Comments

Popular posts from this blog

সময়ের ঠেশে বেঁচে থাকা - অর্ক আশফাক

মুরুব্বিদের আশিস-ছায়া - অর্ক আশফাক

নেশার মতো সম্পর্ক - অর্ক আশফাক